বিজ্ঞাপন

পীরগঞ্জে অনলাইন ক্যাসিনো চক্রের ৮ সদস্য গ্রেফতার

রংপুরের পীরগঞ্জে ডিবি পুলিশের এক বিশেষ অভিযানে একটি অনলাইন ক্যাসিনো চক্রের মূল হোতাসহ ৮ জনকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার (১৯ মে) পীরগঞ্জ থানার মাদারগঞ্জ বাজারের পাশে একটি বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে অনলাইন জুয়ায় ব্যবহৃত ১টি ল্যাপটপ,২টি কম্পিউটার মনিটর ,১টি সিপিইউ,১৩টি স্মার্ট ফোন এবং ২৬টি মোবাইল সিম কার্ড জব্দ করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ মোজাম্মেল হক।

গ্রেফতারকৃতরা সবাই পীরগঞ্জ উপজেলার বাসিন্দা। তারা হলেন, মোঃ জাকারিয়া ইসলাম জিম (২২), মোঃ জাহিদ হাসান (১৮), মোঃ আরিফ বিল্লাহ, মোঃ আল মাসুদ শেখ (২৭), সুজন চন্দ্র সাহা (২৩), মোঃ হাদিউল আলম (৩০), মোঃ জিশান মন্ডল (২২) এবং মোঃ রাব্বি প্রধান (২৪)।

এ বিষয়ে পুলিশ সুপার বলেন, চক্রের আরও একজন সদস্য বর্তমানে পলাতক রয়েছে। প্রাথমিকভাবে জানা গিয়েছে গ্রেফতারকৃত অভিযুক্তরা বিভিন্ন অনলাইন জুয়া খেলার সাথে জড়িত। এরা বড় ধরনের ক্যাসিনো চক্র গড়ে তোলার চেষ্টা করে আসছিল। আমরা রংপুর জেলায় অনলাইন ক্যাসিনো জুয়ার বিরুদ্ধে অভিযান চলমান রেখেছি।

এই ঘটনায় পীরগঞ্জ থানায় সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫-এর ২০/২১/২২/২৪/২৭ ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে (মামলা নং-৩২)। গ্রেফতারকৃতদের ইতোমধ্যে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে এবং পলাতক আসামিকে ধরতে ডিবি পুলিশের অভিযান অব্যাহত রয়েছে ।

বিজ্ঞাপন

পড়ুন : ভৈরবে মাদকবিরোধী অভিযান, আটক ১

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন