বিজ্ঞাপন

যুদ্ধবিরতির মধ্যেই লেবাননে ইসরায়েলের বিমান হামলা, নিহত ১৯

যুদ্ধবিরতি বাড়ানোর ঘোষণার কয়েক দিনের মধ্যেই আবারও রক্তাক্ত হয়ে উঠেছে লেবানন-ইসরায়েল সীমান্ত। দক্ষিণ লেবাননে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ১৯ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। একই সময়ে হিজবুল্লাহও ইসরায়েলি বাহিনীর সঙ্গে সংঘর্ষ ও পাল্টা হামলার কথা জানিয়েছে।

সংবাদমাধ্যম বিবিসি বলছে, ইসরায়েলের সর্বশেষ হামলায় নিহতদের মধ্যে ১০ জনই একটি হামলায় প্রাণ হারান। দক্ষিণ লেবাননের দেইর কানুন শহরের একটি বাড়িতে ইসরায়েলি বিমান ওই হামলা চালায়। নিহতদের মধ্যে তিন শিশু ও তিন নারীও রয়েছেন বলে জানানো হয়েছে।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, ওই হামলায় আরও তিনজন আহত হয়েছেন। আহতদের মধ্যে এক কিশোরীও রয়েছে।

গত ২ মার্চ ইরান-সমর্থিত শিয়া ইসলামপন্থি সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলের দিকে রকেট ছোড়ে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের সর্বোচ্চ নেতা নিহত হওয়ার প্রতিশোধ হিসেবে এই হামলা চালানো হয়েছিল বলে জানায় গোষ্ঠীটি। এরপর থেকেই লেবানন সরাসরি এই যুদ্ধে জড়িয়ে পড়ে।

সর্বশেষ এই হামলা ও প্রাণহানির ঘটনা ঘটল এমন এক সময়, যখন কয়েক দিন আগেই লেবানন ও ইসরায়েল ৪৫ দিনের জন্য যুদ্ধবিরতি বাড়াতে সম্মত হয়েছে বলে যুক্তরাষ্ট্র জানিয়েছিল। জুনের শুরুতে দুই পক্ষের মধ্যে আবার আলোচনা শুরু হওয়ার কথাও রয়েছে।

তবে যুদ্ধবিরতি বাড়ানো হলেও দক্ষিণ লেবাননে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে হামলা-পাল্টা হামলা অব্যাহত রয়েছে। ইসরায়েল বলছে, তারা হিজবুল্লাহকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে। তবে এসব হামলায় প্রায়ই নারী ও শিশুসহ বেসামরিক মানুষ নিহত হচ্ছেন।

অন্যদিকে হিজবুল্লাহ উত্তর ইসরায়েলের বিভিন্ন এলাকা এবং দক্ষিণ লেবাননে অবস্থান নেয়া ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে রকেট ও ড্রোন হামলা চালাচ্ছে। মঙ্গলবার (১৯ মে) ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর হামলায় তাদের আরও এক সেনা নিহত হয়েছে।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দেইর কানুনের হামলার বাইরে নাবাতিয়েহ ও টাইর জেলাতেও ইসরায়েলি বিমান হামলায় আরও ৯ জন নিহত ও ২৯ জন আহত হয়েছেন। লেবাননের এই মন্ত্রণালয় গত সোমবার জানিয়েছে, মার্চ থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলায় লেবাননে নিহতের সংখ্যা ৩ হাজার ছাড়িয়েছে।

এদিকে হিজবুল্লাহ জানিয়েছে, তাদের যোদ্ধারা হাদ্দাথা শহরের চত্বরের কাছে অগ্রসর হওয়ার চেষ্টা করা ইসরায়েলি বাহিনীর ওপর হামলা করেছে। বার্তাসংস্থা এএফপির খবরে বলা হয়, হিজবুল্লাহ দাবি করেছে তারা একটি ইসরায়েলি ট্যাংক ধ্বংস করেছে।

গোষ্ঠীটি আরও দাবি করেছে, তারা দক্ষিণ লেবাননে ইসরায়েলি বাহিনী এবং উত্তর ইসরায়েল সীমান্তের কাছে আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থাকেও লক্ষ্য করে হামলা চালিয়েছে।


যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী, হিজবুল্লাহর সামরিক তৎপরতা ঠেকানোর দাবি তুলে ইসরায়েল লেবাননে হামলা চালাতে পারবে। এদিকে ইসরায়েলি স্থলবাহিনী এখনও লেবানন সীমান্তসংলগ্ন প্রায় ১০ কিলোমিটার এলাকা দখল করে রেখেছে।

বিজ্ঞাপন

পড়ুন : ইরানে আবারও হামলার প্রয়োজন হতে পারে: ট্রাম্প

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন