বিজ্ঞাপন

ঘোড়াঘাটে অনুদানের চেক বিতরণ করেন সমাজকল্যাণ মন্ত্রী ডাঃ জাহিদ হোসেন।

ভালো মানুষ তৈরির পাশাপাশি শিক্ষার মাধ্যমে ছেলে-মেয়েদের দক্ষ জনশক্তিতে রূপান্তর করাই বর্তমান সরকারের লক্ষ্য। এমন মন্তব্য করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডাঃ এ জেড এম জাহিদ হোসেন।
মঙ্গলবার (২৬ মে) দুপুরে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা পরিষদ হল রুমে এ দুঃস্থ, অসহায়, অসুস্থ, প্রতিবন্ধী ও দরিদ্র শিক্ষার্থীদের মাঝে বিশেষ অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, বর্তমান সরকারের মূল লক্ষ্য জনগণকে জনসম্পদে রূপান্তর করা।
তিনি বলেন,ভালো মানুষ যদি নেতৃত্বে থাকে, সমাজে যদি ভালো মানুষের সংখ্যা বাড়ে, তাহলে অন্যায় কমবে এবং একটি মানবিক বাংলাদেশ গড়ে উঠবে।
মন্ত্রী ডাঃ জাহিদ হোসেন বলেন, একজন ভালো মানুষের যদি ভালো জ্ঞান ও দক্ষতা থাকে, তাহলে তার কোথাও আটকে থাকার কথা নয়। আমরা ভালো মানুষ চাই, ভালো শিক্ষা চাই। এই শিক্ষার মাধ্যমে প্রতিটি ছেলে মেয়েকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করতে চাই।
অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা মানুষের পাশে সরকার থাকার কথাও উল্লেখ করেন মন্ত্রী।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঘোড়াঘাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল আল মামুন কাউসার শেখ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সোলায়মান মেহেদী হাসান, ঘোড়াঘাট–হাকিমপুর সার্কেলের ভারপ্রাপ্ত সহকারী পুলিশ সুপার হারেছ উদ্দিন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাছুদ রানা, ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি শামীম হোসেন চৌধুরী ও পৌর বিএনপির সভাপতি আব্দুস সাত্তার মিলনসহ স্থানীয় রাজনৈতিক নেতা ও গণ্যমান্য ব্যক্তিরা।
অনুষ্ঠান শেষে উপজেলার চকবামুনিয়া এলাকার ২০০ অসহায় নারীপুরুষের মধ্যে ১৫ কেজি করে চাল এবং ১০০ জনের মধ্যে নগদ এক হাজার টাকা করে সহায়তা করেন। এর আগে উপজেলা অডিটোরিয়াম এ ৩৩ জন শিক্ষার্থী এবং ৫ জন অসহায় ও অসুস্থ নারী–পুরুষের মাঝে বিশেষ অনুদানের চেক বিতরণ করা হয়।

বিজ্ঞাপন

দেখুনঃকয়রায় কোরবানির পশু বহনকারী নসিমন উল্টে ব্যবসায়ী নিহত, আহত ৩

পড়ুনঃইরানের খেলায় বেকায়দায় যুক্তরাষ্ট্র

ইমি/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন