জাপানের দক্ষিণাঞ্চলে ৫ দশমিক ৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা।
আজ বুধবার বার্তাসংস্থা আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।
স্থানীয় সময় সকাল ১১টা ৪৬ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের প্রায় ৫০ কিলোমিটার গভীরে।
জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে, দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকায় কম্পন অনুভূত হয়েছে। কাগোশিমা প্রদেশের দক্ষিণ আমামি অঞ্চলে কম্পনের তীব্রতা নিম্ন ৫ মাত্রায় রেকর্ড করা হয়েছে।
তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। একই সঙ্গে কর্তৃপক্ষ সুনামি সতর্কতাও জারি করেনি।
পড়ুন:বেইজিংয়ে দ্বিপাক্ষিক বৈঠকে শি ও পুতিন
দেখুন:পলাতক চেয়ারম্যানের প্রত্যাবর্তনের খবরে উত্তাল জামালপুর |
ইমি/


