চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে নির্বাচিত হয়েছেন পটিয়া থানার অফিসার ইনচার্জ মো. জিয়াউল হক। দায়িত্ব পালনে দক্ষতা, আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং জনসেবায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে এ সম্মাননা প্রদান করা হয়।
অপরাধ সভা এপ্রিল-২০২৬ উপলক্ষে মঙ্গলবার আয়োজিত অনুষ্ঠানে চট্টগ্রামের পুলিশ সুপার মোঃ মাসুদ আলম এর পক্ষ থেকে তাকে ‘শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ক)’ হিসেবে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
এ অর্জনের প্রতিক্রিয়ায় ওসি মো. জিয়াউল হক বলেন, “চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে নির্বাচিত হওয়া আমার জন্য অত্যন্ত গৌরব ও অনুপ্রেরণার বিষয়। এই অর্জন শুধুমাত্র ব্যক্তিগত নয়, এটি আমাদের পুরো টিমের সম্মিলিত প্রচেষ্টা, দায়িত্বশীলতা ও নিষ্ঠার ফল।”
তিনি বলেন, এই সম্মাননা অর্জনে দিকনির্দেশনা, সহযোগিতা ও অনুপ্রেরণা দেওয়ার জন্য পুলিশ সুপারসহ সকল সিনিয়র কর্মকর্তার প্রতি তিনি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।
একই সঙ্গে পটিয়া থানার সকল কর্মকর্তা ও সদস্যদের অক্লান্ত পরিশ্রম, আন্তরিকতা ও টিমওয়ার্কের প্রশংসা করে তিনি বলেন, “আপনাদের সহযোগিতা ছাড়া এ অর্জন সম্ভব হতো না।”
ওসি জিয়াউল হক আরও বলেন, এই স্বীকৃতি ভবিষ্যতে আরও দায়িত্বশীলতা, সততা ও নিষ্ঠার সঙ্গে জনগণের সেবায় কাজ করার অনুপ্রেরণা হয়ে থাকবে।


