বিজ্ঞাপন

খুলনা মেডিকেলে ইমারজেন্সি ওটিতে আগুন

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ইমারজেন্সি ওটি বিভাগে আজ বুধবার সকাল ছয় টায় আগুন লেগেছে।

বিজ্ঞাপন


ফায়ার সার্ভিসের সহকারি পরিচালক মোহাম্মদ মাসুদ সরকার জানান, মেডিকেলের আগুন নিয়ন্ত্রণের জন্য ফায়ার সার্ভিসের দশটি ইউনিট প্রায় ১ ঘন্টা আগুন নিভানোর চেষ্টা চালিয়ে নিয়ন্ত্রণে এনেছে। আগুন নিয়ন্ত্রণের সময় একজন ফায়ার সার্ভিস কর্মী আহত হয়েছেন। তবে আগুন লাগার কোন সূত্র তারা খুঁজে পাননি।


ইমারজেন্সি ওটির দায়িত্বে থাকা সহকারি অধ্যাপক ডক্টর দিলীপ কুমার জানিয়েছে,সকাল ৬ টার পর পরই আগুন লাগে ও ইমারজেন্সি ওটি তে থাকা দুইজন নার্স ও একজন ডক্টর আগুন চলাকালীন সময় জালানা দিয়ে লাফ দিয়েছে। তিনজনই চিকিৎসাধীন রয়েছেন। তবে বড় ধরনের কোন হতাহতের ঘটনা ঘটেনি। ওটি বিভাগে ১৫ টা সিট ১৫ টায় রোগী ছিল। আগুন লাগার পরপরই রোগীদের নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়েছে।


খুলনা মেডিকেল হাসপাতালের সকল রোগীদের একটা আতঙ্ক বিরাজ করছে। আতঙ্কে খুলনা মেডিকেল সহ খুলনার বিভিন্ন হাসপাতালে রোগীদের চিকিৎসার জন্য স্বজনরা নিয়ে গিয়েছে। তবে কিভাবে কি কারনে আগুন লেগেছে তা সঠিক তথ্য এখন পর্যন্ত জানা যায়নি।

পড়ুন- আনসার ও ভিডিপি প্রযুক্তিনির্ভর মানবিক বাহিনীতে পরিণত হবে: প্রধানমন্ত্রী

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন