শিশু রামিসাকে হত্যার আগে ধর্ষণ করা হয়েছে বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন আসামি সোহেল। আজ বুধবার আদালত সূত্র এ তথ্য জানা গেছে।
বিজ্ঞাপন
এদিকে গতকাল মঙ্গলবার সকালে পল্লবী সেকশন-১১ এলাকায় একটি অ্যাপার্টমেন্ট থেকে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী রামিসার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় শিশুটির বাবা আবদুল হান্নান মোল্লা বাদী হয়ে পল্লবী থানায় মামলা করেন। মামলায় সোহেল রানা, তার স্ত্রী স্বপ্না আক্তার ও অজ্ঞাত আরও একজনকে আসামি করা হয়।
হত্যাকাণ্ডের পর স্বপ্নাকে আটক করে পুলিশ। সোহেল আত্মগোপনে চলে গেলেও সন্ধ্যায় তাকে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ দুই আসামিকে আজ আদালতে হাজির করেন তারপর সোহেল ম্যাজিস্ট্রেটের সামনে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
পড়ুন: ওমরাহ শুরুর সময়সূচি জানাল সৌদি আরব
আর/


