রাজধানীর বনানীতে সৈনিক ক্লাব এলাকায় ট্রেনের ছাদ হতে পড়ে অজ্ঞাতনামা (১২) এক পথ শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার (২০ মে) বিকেল সাড়ে ৫টার দিকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তাকে হাসপাতালে নিয়ে আসা পথচারী সিনথিয়া আক্তার জানান, বেলা ৩টার দিকে বনানী থানাধীন সৈনিক ক্লাব এলাকায় ট্রেনের ছাদ থেকে পড়ে এক পথ শিশু গুরুতর আহত হয়। পরে আমরা তাকে উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা হাসপাতালে নিয়ে যাই। ওখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট রেলওয়ে থানা পুলিশকে জানানো হয়েছে।
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

