বিজ্ঞাপন

সিরাজগঞ্জে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি ২৫

সিরাজগঞ্জে হামের প্রাদুর্ভাব ভয়াবহ রূপ নিয়েছে। জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোতে পর্যাপ্ত চিকিৎসা সুবিধা, বিশেষ করে আইসিইউ ও বিশেষজ্ঞ চিকিৎসকের সংকটে রোগীরা বাধ্য হয়ে ঢাকামুখী হচ্ছেন।

বিজ্ঞাপন

সিরাজগঞ্জ জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৫ জন হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। এ নিয়ে জেলায় মোট ৬৯৫ জন হামে আক্রান্ত হয়েছে। এখনও হাসপাতালে ভর্তি রয়েছেন ৫৮ জন। এ রোগে অধিকাংশ শিশু ছাড়াও বয়স্করা আক্রান্ত হওয়ায় দুশ্চিন্তায় অভিভাবক ও স্বজনেরা।

সিরাজগঞ্জ সিভিল সার্জন ডা. মো. নুরুল আমিন বলেন, গত ২৪ ঘন্টায় জেলায় ২৫ জন হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। এ নিয়ে সিরাজগঞ্জ জেলার বিভিন্ন হাসপাতালে এখন পর্যন্ত ৫৮ জন হামে আক্রান্ত রোগী ভর্তি রয়েছে।

পড়ুন: অন্তর্বর্তী সরকারের ১৮ মাসের কর্মকাণ্ডের তদন্ত চেয়ে করা রিট খারিজ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন