সোনারগাঁয়ের বারদী ইউনিয়নের চেঙ্গাকান্দি যুব সমাজের উদ্যোগে জমজমাট আয়োজনের মধ্য দিয়ে শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলাকে ঘিরে স্থানীয় যুবসমাজ ও ক্রীড়াপ্রেমীদের মাঝে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।
ফাইনাল খেলায় চেঙ্গাকান্দি একাদশকে হারিয়ে দলরদী একাদশ বিজয় অর্জন করে। পরে বিজয়ী দলের হাতে একটি খাশি এবং রানার্সআপ দলের হাতে রাজঁ হাস তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ও সোনারগাঁও থানা বিএনপির প্রচার সম্পাদক মোঃ সেলিম হোসেন দিপু।
এসময় সভাপতিত্ব করেন ৫ নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী ও বিএনপি নেতা মোঃ কাজী রুস্তম আলী। অনুষ্ঠান পরিচালনা করেন বারদী ইউনিয়ন ৫ নং ওয়ার্ড বিএনপি নেতা হাফেজ মোঃ বিল্লাল মুন্সি।
সার্বিক সহযোগিতায় ছিলেন বারদী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতা মোঃ রকিবুল সিকদার রাকিব। বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁও থানা যুবদলের নেতা মোঃ সোহেল রানা। এছাড়াও বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে মোঃ সেলিম হোসেন দিপু বলেন, “যুব সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। এমন আয়োজন তরুণদের সুস্থ বিনোদনের পাশাপাশি সামাজিক বন্ধন আরও শক্তিশালী করে। ভবিষ্যতেও যুব সমাজের পাশে থেকে ক্রীড়াঙ্গনের উন্নয়নে কাজ করে যাবো।”
পড়ুন : কৃতি শিক্ষার্থী ও খেলোয়াড়দের অভিভাবক তারেক রহমান: এমপি খোকন তালুকদার


