বিজ্ঞাপন

কৃতি শিক্ষার্থী ও খেলোয়াড়দের অভিভাবক তারেক রহমান: এমপি খোকন তালুকদার

মাদারীপুর-৩ আসনের এমপি আনিসুর রহমান তালুকদার খোকন বলেন,আমাদের এই কৃতি শিক্ষার্থী ও খেলোয়াড়দের অভিভাবক হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান,তিনি সকল ক্ষেত্রে বাংলাদেশের প্রতিটি নাগরিকের মৌলিক অধিকার পুরণের লক্ষ্যে যেভাবে কাজ করছে,সেভাবে কোমলমতি শিশুরা যারা শিক্ষার পাশাপাশি খেলাধুলায় পারদর্শী হবে সরকার তাদের ব্যয়ভার বহন করবে।

বৃহস্পতিবার (২১ মে) বিকেলে ডাসার উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাথমিক শিক্ষা বিভাগের আয়োজনে উপজেলা অডিটোরিয়াম হল রুমে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

খোকন তালুকদার আরো বলেন,এসব কৃতি শিক্ষার্থী ও খেলোয়াড়দের পরিবারের দায়ভার সরকার বহন করবে যাতে তারা খেলাধুলা ও লেখাপড়ায় মনোনিবেশ করে বিশ্ব দরবারে বাংলাদেশের গৌরব অর্জন করতে পারেন। আর এ কারনেই প্রধানমন্ত্রী এই শিশুদের দায়ভার নেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছেন। প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছেন সকল পর্যায়ের ভালো খেলোয়াড়দের প্রণোদনা দিবেন এবং যে খেলোয়াররা বাংলাদেশের বাহিরে খেলতে যাবেন বা প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে যাবেন অনেক সময় তাদের অভিভাবকরা আর্থিক ভাবে সচ্ছল থাকে না সেই সকল খেলোয়াড়,শিক্ষার্থীদের আর্থিক দায়ভার রাষ্ট্র বহন করবে সেটা প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী।

ডাসার উপজেলা নির্বাহী অফিসার জাকিয়া সুলতানার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাসার উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফাতেমা বেগম,ডাসার উপজেলা বিএনপির প্রস্তাবিত সভাপতি আলাউদ্দিন তালুকদার, ছাত্র’ছাত্রী,শিক্ষক,অভিভাবকসহ রাজনৈতিক নেতৃবৃন্দ।

বিজ্ঞাপন

পড়ুন : কচাকাটা ডিগ্রী কলেজের সভাপতি হলেন বিএনপি নেতা ও কার্ডিওলজিস্ট ডা. মোঃ ইউনুস আলী

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন