বিজ্ঞাপন

রামিসার ন্যায় বিচারের দাবিতে কোনাবাড়ীতে এনসিপির মশাল মিছিল

গাজীপুর মহানগরের কোনাবাড়ীতে শিশু রামিসার ন্যায় বিচারের দাবিতে মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২১ মে) সন্ধ্যা সাড়ে ৭টায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কোনাবাড়ী মেট্রো থানা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

মশাল মিছিলটি কোনাবাড়ীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় অংশগ্রহণকারীরা শিশু রামিসা হত্যার ঘটনায় গ্রেফতারকৃত আসামির সর্বোচ্চ শাস্তির দাবি জানান এবং নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাজীপুর মহানগর এনসিপির আহবায়ক সদস্য ওয়াসিফুর রহমান আসিফ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর এনসিপির যুগ্ম সদস্য সচিব আবুল কাশেম মাস্টার। এছাড়াও আয়োজনে কোনাবাড়ী মেট্রো থানা এনসিপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন কাশিমপুর মেট্রো থানার জাতীয় যুবশক্তির আহ্বায়ক সেলিম রেজা সৌরভসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, শিশু রামিসা হত্যার ঘটনায় আসামি গ্রেফতার হওয়ায় আইনশৃঙ্খলা বাহিনীকে ধন্যবাদ জানাই। একইসঙ্গে দ্রুত বিচার কার্যক্রম সম্পন্ন করে দোষীর দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান তারা। পাশাপাশি ভবিষ্যতে এমন ঘটনা প্রতিরোধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান বক্তারা।

বিজ্ঞাপন

পড়ুন : পাবনায় ৫টি চোরাই মোটরসাইকেল সহ কুখ্যাত ‘ন্যাংড়া চোর মুন্না’ গ্রেপ্তার

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন