বিজ্ঞাপন

পাকিস্তানের মধ্যস্থতায় ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা চলছে: ইরানি গণমাধ্যম

পাকিস্তানের মধ্যস্থতায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পর্দার আড়ালের আলোচনা এখনও চলছে বলে জানিয়েছে ইরানি সংবাদমাধ্যম। স্থায়ী যুদ্ধবিরতিকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সমঝোতার চেষ্টা অব্যাহত থাকলেও কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে এখনও মতপার্থক্য রয়ে গেছে। এ অবস্থায় আবারও তেহরান সফরে গেছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি।

বিজ্ঞাপন

বার্তাসংস্থা আনাদোলুর প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের মধ্যস্থতায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে বার্তা আদান-প্রদান এখনও অব্যাহত রয়েছে বলে জানিয়েছে ইরানের আধা-সরকারি বার্তাসংস্থা আইএসএনএ। বৃহস্পতিবার (২১ মে) রাতে প্রকাশিত এক প্রতিবেদনে সংস্থাটি জানায়, সংকট নিরসনে একটি কাঠামোগত সমঝোতায় পৌঁছানোর চেষ্টা চলছে। তবে এখনও কয়েকটি বিষয়ে দুই পক্ষের মতভেদ রয়েছে।

আইএসএনএ জানায়, পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি এ সপ্তাহে দ্বিতীয়বারের মতো তেহরান সফর করে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে একটি বার্তা ইরানি কর্মকর্তাদের কাছে পৌঁছে দিয়েছেন। প্রতিবেদনে বলা হয়, তিনি ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এবং স্বরাষ্ট্রমন্ত্রী এসকান্দার মোমেনির সঙ্গে বৈঠক করেছেন।

এছাড়া অতিরিক্ত আলোচনা ও বৈঠকের জন্য মহসিন নকভি শুক্রবার (২২ মে) তেহরানে অবস্থান করবেন বলেও জানিয়েছে আইএসএনএ।

এর আগে আনাদোলুর আরেক প্রতিবেদনে বলা হয়, ইরানের ১৪ দফা প্রস্তাব অনুযায়ী স্থায়ী যুদ্ধবিরতি কার্যকর হওয়ার ৩০ দিনের মধ্যে পারমাণবিক কর্মসূচি ও সমৃদ্ধ ইউরেনিয়াম ইস্যুতে আলাদা আলোচনা চায় তেহরান। অন্যদিকে ওয়াশিংটন চায়, স্থায়ী যুদ্ধবিরতির আগেই পারমাণবিক ইস্যুর ‘আলোচনা ও নিষ্পত্তি’ হোক।

গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের ওপর হামলা চালানোর পর থেকেই আঞ্চলিক উত্তেজনা বেড়ে যায়। জবাবে তেহরান ইসরায়েল ও উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের মিত্রদের লক্ষ্য করে হামলা চালায়। একই সঙ্গে হরমুজ প্রণালি বন্ধ করে দেয় ইরান।

পড়ুন: গত ২৪ ঘন্টায় সিলেটে হাম উপসর্গে ৫ শিশুর মৃত্যু

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন