বিজ্ঞাপন

কর্ণফুলীতে পিকআপের ধাক্কায় প্রাণ গেল সপ্তম শ্রেণির ছাত্রের

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার বড় উঠান এলাকায় পিকআপ ভ্যানের ধাক্কায় মো. সাদিকুজ্জামান সানি (১৪) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। শুক্রবার (২২ মে) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার পিএবি সড়কের রাস্তার মাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহত সানি বড় উঠান ৯ নম্বর ওয়ার্ডের মৌলভী বাড়ি এলাকার মৃত জালাল উদ্দীনের ছেলে। সে আনোয়ারা উপজেলার বৈরাগ ইউনিয়নের গুয়াপঞ্চক উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল।

স্থানীয়দের ভাষ্য, প্রতিদিনের মতো শুক্রবার সকালেও সানি বাইসাইকেলে করে কোচিংয়ের উদ্দেশ্যে বের হয়। বড় উঠান রাস্তার মাথা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে দ্রুতগতিতে আসা একটি পিকআপ ভ্যান (চট্টমেট্রো-ন ১১-২৭২৪) তাকে সজোরে ধাক্কা দেয়। এতে সে সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হয়।

দুর্ঘটনার পর আশপাশের লোকজন দ্রুত তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।

পারিবারিক সূত্র জানায়, সানি বাবা হারানো পরিবারের ছোট ছেলে। তার বড় ভাই শারীরিক প্রতিবন্ধী এবং মা দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছেন। পরিবারের এমন অবস্থায় সানির মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনূর আলম বলেন, পিকআপের ধাক্কায় এক স্কুলশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মরদেহ চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

পড়ুন- সড়ক দুর্ঘটনায় মৃত্যুর দায় রাষ্ট্রের: সড়ক ও সেতুমন্ত্রী

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন