বিজ্ঞাপন

শিশু ধর্ষণ ও হত্যার প্রকাশ্য শাস্তির দাবিতে কক্সবাজারে মানববন্ধন

রামিসা, উর্মি, আছিয়াসহ ক্রমাগত শিশু ধর্ষণের সঙ্গে যুক্ত ধর্ষক ও হত্যাকারীদের দ্রুত বিচার ট্রাইব্যুনালের আওতায় এনে প্রকাশ্যে সর্বোচ্চ শাস্তির দাবিতে কক্সবাজারে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন


শুক্রবার (২২ মে) কক্সবাজার পৌরসভা চত্ত্বরের সামনে সকাল ১০টার দিকে জেলা খেলাঘর আয়োজিত মানববন্ধনে বক্তারা শিশু ধর্ষক ও হত্যাকারীদের দ্রুত বিচার ও প্রকাশ্যে সর্বোচ্চ শাস্তির দাবী জানান।


জেলা খেলাঘর আসরের সভাপতি সুবিমল পাল পান্নার সভাপতিত্বে, সম্পাদক মন্ডলীর সদস্য সাংবাদিক দীপক শর্মা দীপুর সঞ্চালনায় মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড কক্সবাজার জেলা প্রতিনিধি খেলাঘর সাবেক জাতীয় পরিষদ সদস্য অধ্যাপক জসিম উদ্দিন, কক্সবাজার জেলা কমিটির সাধারণ সম্পাদক এম জসিম উদ্দিন, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি কক্সবাজার জেলা সভাপতি মোহাম্মদ নাছির উদ্দীন, ঝিনুকমালা খেলাঘর আসরের সাধারণ সম্পাদক রাজীব দেবদাস, সিমুনিয়া খেলাঘর আসরের সভাপতি বুলবুলে জান্নাত, আনন্দময় খেলাঘর আসরের সভাপতি ধ্রুব সেন দে, ঝাউবন খেলাঘর আসরের সাবেক সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, সত্যেন সেন শিল্পী গোষ্ঠীর সাধারণ সম্পাদক মনির মোবারক, শিশু কিশোর ভাই বোন, সাংবাদিক ও অভিভাবকবৃন্দ।


মানববন্ধনে বিভিন্ন শাখা আসরের ভাই বোন, সাংবাদিক, শুভানুধ্যায়ী ও অভিভাবক উপস্থিত ছিলেন।

পড়ুন- ঝিনাইদহে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন