বিজ্ঞাপন

বাংলাদেশের ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে আসল ট্রাম্পকে খোঁচা ইরানের

বাংলাদেশের ভাইরাল ‘ট্রাম্প মহিষ’ নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে খোঁচা দিয়েছে ইরান। দেশটির রাশিয়া দূতাবাস তাদের এক্স অ্যাকাউন্টে শুক্রবার এ মহিষটির একটি ছবি প্রকাশ করে। সেখানে তারা লিখেছে, “বেচারা! ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তুলনা করায় বাংলাদেশের মহিষের মন খারাপ।”

এক্সে করা পোস্টে ইরানি দূতাবাস রুশ সংবাদমাধ্যম আরটির একটি ভিডিও প্রকাশ করেছে। যেখানে বাংলাদেশের আলোচিত মহিষটিকে দেখা যাচ্ছে।

ইরানি দূতাবাস আরটির বরাতে লিখেছে, “অনেক মানুষ দেখতে ভিড় করার পর ডোনাল্ড ট্রাম্পের মতো দেখতে একটি বাংলাদেশি মহিষ খাওয়া-দাওয়া ছেড়ে দিয়েছে।”

প্রায় ৭০০ কেজি ওজনের এলবিনো জাতের মহিষটি শুধু নামই নয়, এটির মাথার সামনের লম্বা লালচে-সোনালি চুলও অনেকের কাছে ট্রাম্পের চুলের স্টাইলের কথা মনে করিয়ে দেয়। আর সেই মিল থেকেই খামার কর্তৃপক্ষ আদর করে এর নাম দিয়েছে ‘ডোনাল্ড ট্রাম্প’।

নারায়ণগঞ্জ শহরের পাইকপাড়া এলাকার রাবেয়া অ্যাগ্রো ফার্মে মহিষটি সবার নজরে আসে। এরপর সেখানে অনেকে এটিকে দেখতে ভিড় জমান।

মহিষটি ইতিমধ্যে বিক্রি হয়ে গেছে। সেটিকে কেজি দরে কিনে নিয়েছেন এক ক্রেতা। এবারের ঈদুল আজহায় মহিষটি কোরবানি করা হবে।

ভাইরাল এ মহিষটি নিয়ে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমও খবর প্রকাশ করেছে। বিশেষ করে ভারত ও পাকিস্তানে মহিষটির খবর ফলাও করে প্রচার করা হয়েছে। এরসঙ্গে এ মহিষের খবর প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র, থাইল্যান্ড, জর্ডান ও যুক্তরাজ্যের সংবাদমাধ্যমও।

বিজ্ঞাপন

পড়ুন : গ্রিন কার্ড আবেদনকারীদের জন্য নতুন নির্দেশনা যুক্তরাষ্ট্রের

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন