বিজ্ঞাপন

চট্টগ্রামে হানিফ বাস-মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২

চট্টগ্রামের পটিয়ায় কক্সবাজার থেকে ছেড়ে আসা চট্টগ্রামমুখী হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে দুই কিশোর নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন।

বিজ্ঞাপন

শনিবার (২৩ মে) দুপুর ১২টার দিকে পটিয়া উপজেলার কমল মুন্সিহাট আনসার ক্যাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন পটিয়া উপজেলার কচুয়াই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের শেখ মোহাম্মদ পাড়ার বাসিন্দা শাহাদাত হোসেন সামী (১৬) ও ওয়ালীদ আল তাসনিম (১৫)।

পুলিশ জানায়, কক্সবাজার থেকে ছেড়ে আসা চট্টগ্রামমুখী হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে একটি মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা তিন আরোহীর মধ্যে ঘটনাস্থলেই দুইজন নিহত হন এবং অপর একজন আহত হন। আহত ব্যক্তিকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

এ বিষয়ে পটিয়া ক্রসিং হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ বলেন, “হানিফ পরিবহনের একটি বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে দুইজন নিহত এবং একজন আহত হয়েছেন। বাস ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পড়ুন- ২৪ ঘন্টায় হাম ও উপসর্গে আরও ১৩ শিশুর মৃত্যু

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন