বিজ্ঞাপন

আ.লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ইউসুফ হোসেন হুমায়ুন মারা গেছেন

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার (২৩ মে) সন্ধ্যা ৬টায় রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট মোতাহার হোসেন সাজু বিষয়টি নিশ্চিত করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর। এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন তিনি।

ইউসুফ হোসেন হুমায়ুন একাধারে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি, সাবেক সংসদ সদস্য, আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম মেম্বার এবং বার কাউন্সিলের সাবেক ভাইস চেয়ারম্যান ছিলেন। ১৯৩৬ সালের ১৪ নভেম্বর ভোলার সদর উপজেলায় জন্মগ্রহণ করেন তিনি।

শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর ছিলেন ইউসুফ হোসেন হুমায়ুন। ছাত্রনেতা হিসেবে তিনি স্বাধীনতা যুদ্ধে বরিশাল ও ঢাকার বিভিন্ন রণাঙ্গনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন। ১৯৫৪ সালে তৎকালীন ঢাকা জিলা স্কুল থেকে ম্যাট্রিকুলেশন, বিএম কলেজ থেকে ইন্টারমিডিয়েট এবং পরবর্তী ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে মাস্টার্স ও আইন শাস্ত্রে ডিগ্রি লাভ করেন তিনি। ছাত্রজীবনে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি।

বিজ্ঞাপন

পড়ুন : নাসীরুদ্দীন পাটওয়ারীকে লিগ্যাল নোটিশ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন