বিজ্ঞাপন

বোয়ালখালীতে বিসমিল্লাহ ফ্যাক্টরিতে চোর সন্দেহে মারধরে যুবকের মৃত্যু

বোয়ালখালীতে একটি কারখানায় চোর সন্দেহে মারধরে এক যুবককের মৃত্যু হয়েছে।

বিজ্ঞাপন

তবে নিহতের পরিচয় জানা যায়নি। এ ঘটনায় কারখানার দায়িত্বরত তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।রবিবার (২৪ মে) দুপুর ১২টার দিকে নিহত যুববকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেছেন।


জানা গেছে, রবিবার ভোরে উপজেলার শাকপুরা মিলিটারি ব্রিজ এলাকার বিসমিল্লাহ ফেব্রিকস লিমিটেড কারখানার টিনের চালার কেটে ভেতরে প্রবেশ করে ওই যুবক। এসময় কারখানার লোকজন তাকে আটক করে দড়ি দিয়ে বেঁধে মারধর করে। এর এক পর্যায়ে সে নিস্তেজ হয়ে পড়লে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা.সাবরিনা বলেন, দুপুর ১২টার দিকে অজ্ঞাত পরিচয়ের আনুমানিক ৩২ বছর বয়সী এক যুবককে মৃত ঘোষণা করা হয়েছে। তাকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে।

খবর পেয়ে পুলিশ হাসপাতাল থেকে নিহতের মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য হাসপাতাল চত্বর থেকে কারখানার দায়িত্বরত ম্যানেজার (মানব সম্পদ) মো.মোশাররফসহ তিনজনকে আটক করে।


বোয়ালখালী থানার উপ পরিদর্শক সেলিম জানান, ভোর চারটার দিকে এক যুবককে চোর সন্দেহে কারখানায় আটক করে মারধর করা হয়েছে বলে জানতে পেরেছি। খবর পেয়েছে লাশ উদ্ধার করা হয়েছে। লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি পর ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হবে।


বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান বলেন, আহতাবস্থায় এক যুবককে হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়।তবে নিহতের পরিচয় পাওয়া যায়নি,আমরা পরিচয় জানার চেষ্টা করছি।

পড়ুন- বান্দরবানের ঘুমধুম সীমান্তে মাইন বিস্ফোরণে নিহত ৩

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন