বিজ্ঞাপন

কবি নজরুল আমাদের জীবনের অবিচ্ছেদ অংশ: আইনমন্ত্রী

আইন,বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোঃ আসাদুজ্জামান এমপি বলেছেন নজরুল আমাদের জীবনের অবিচ্ছেদ অংশ। সাবেক সফল রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নির্দেশে কবি নজরুলকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশে কবর দেয়া হয়। কবি নজরুল বিশ্বাস করতেন সবার উপরে মানুণ সত্য তার উপরে নাই। যারা নজরুলকে ভালবেসেছেন তারা বলতে পারবেন নজরুলের গভীরতা।

তিনি বলেন প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে এমপিদের টেক্স ফ্রি গাড়ি দেয়া বন্ধ করেছেন। তিনি বিশ্বাস করেন জনগনের টাকায় বিলাসিতা নয়। তিনি রোববার বিকেলে ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭ তম জাতীয় পর্যায়ে জন্মজয়ন্তীর দ্বিতীয় দিনে সরকারি নজরুল একাডেমি মাঠে নজরুল মঞ্চে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন।

ময়মনসিংহ জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিাসাবে উপস্থিত ছিলেন বস্ত্র ও পাট মন্ত্রী মোঃ শরীফুল আলম, ময়মনসিংহ ৭- ত্রিশালের সংসদ সদস্য ডাঃ মোঃ মাহবুবুর রমান, বিভাগীয় কমিশনার ফারাহ শাম্মী, ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আতাউল কিবরিয়া, ময়মনসিংহ বিজ্ঞ জেলা দায়রা জজ জাকির হোসেন।

অনুষ্ঠানে আলোচক হিসেবে আলোচনা করেন নজরুল গবেষক ড. ইঞ্জিনিয়ার মোঃ খালেকুজ্জামান, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মো.হাবিব-উল মাওলা, নজরুল গবেষক জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউটের অতিরিক্ত পরিচালক রাশেদুল আনাম। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান নজরুল মঞ্চে অনুষ্ঠিত হয়। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্ম জয়ন্তী উপলক্ষে নজরুল একাডেমী মাঠে বসেছে তিন দিনব্যাপী নজর মেলা। নজর মেলায় নারী ক্রেতাদের উপচেপড়া ভীড় লক্ষ্য করা গেছে।

বিজ্ঞাপন

পড়ুন : কাজী নজরুল ইসলাম বাংলা সাহিত্যে ভোরের এক নতুন উদয় বাংলা সাহিত্যের রুচির বিপ্লব: প্রধানমন্ত্রী

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন