বিজ্ঞাপন

রাজশাহীতে বন্ধুর হাতে বন্ধু খুন, অভিযুক্তকে আটক করেছে আরএমপি পুলিশ

রাজশাহীতে ধারের টাকা নিয়ে বিরোধে হত্যা। বন্ধুর হাতে বন্ধু খুন। সংবাদ সম্মেলনে আরএমপি উপ-কমিশনার শাফিন মাহমুদ বলেন, ধারের ৪৫০ টাকা ফেরত না দেওয়ায় এক বন্ধু অপর বন্ধুকে ছুরিকাঘাতে হত্যা করেছে।

সোমবার (২৫ মে) সকালে দামকুড়া থানার জোতরাবোন এলাকায় এ ঘটনা ঘটে।

ঘটনার সূত্রে জানা যায়, জোতরাবোন গ্রামের মোন্তাজ আলীর ছেলে ফয়সাল আলী জয় ও আকরাম আলীর ছেলে আশিকুর রহমান পরস্পর বন্ধু।

গত ২১ মে জয়ের কাছ থেকে ৪৫০ টাকা ধার নেন আশিকুর।
সোমবার সকাল ১০টার দিকে জয় টাকা চাইতে আশিকুরের বাড়ি গেলে দুই বন্ধুর মধ্যে কথা কাটাকাটি হয়। এরপর জয় ফিরে যায়।

অটোরিকশা চালক জয় সোমবার সকাল ১১টার দিকে অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হয়। ঘটনার পরস্পর আশিকুরের সঙ্গে দেখা হলে আবার তাদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে ছুরি দিয়ে আশিকুরের বাম পাজরে আঘাত করে জয় পালিয়ে যায়।

সংবাদ সম্মেলনে থানা অফিসার ইনচার্জ আশরাফুল ইসলাম সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়া সাংবাদিক উপস্থিত ছিলেন।

পরে স্থানীয়রা আশিকুরকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক মৃর্ত ঘোষণা করেন।

ঘটনার পরে ফয়সালকে ধরতে দামকুড়া থানা পুলিশ অভিযান শুরু করে। নগরীর আলুপট্টি এলাকা থেকে ফয়সালকে গ্রেপ্তার করে।

বিজ্ঞাপন

পড়ুন : টাঙ্গাইলে ট্রাক উল্টে নিহত ১৫ জনের পরিচয় মিলেছে

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন