জামালপুরে সদরের শরিফপুরে ড্রামট্রাক ও পিক-আপের মুখোমুখি সংঘর্ষে অজ্ঞাত একজন মহিলার মৃত্যু হয়েছে। বিষয়টি নিশ্চিত করেন সদর থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান।
বিজ্ঞাপন
মঙ্গলবার ভোর ৬টার দিকে সদর উপজেলার ছোট জয়রামপুর এলাকায় এই ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই অজ্ঞাত একজন বৃদ্ধ মহিলা পথচারীর মৃত্যু হয়।
পুলিশ জানায়, ভোর ৬ টার দিকে শরিফ ইউনিয়নের জয়রামপুর এলাকায় বালুবাহী ড্রামট্রাক ও অপর দিক হতে আসা পিক-আপের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় ট্রাকের সাথে ধাক্কা লেগে রাস্তার পাশ দিয়ে হেটে যাওয়া মানসিক ভারসাম্যহীন একজন অজ্ঞাত বৃদ্ধ মহিলার মৃত্যু হয় এবং গাড়ির চালক আহত হয়। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
পড়ুন: রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
আর/


