বিজ্ঞাপন

কেন নিষিদ্ধ হলেন রণবীর সিং?

বলিউড অভিনেতা রণবীর সিং ও নির্মাতা ফারহান আখতারের মধ্যকার পেশাগত দ্বন্দ্ব এবার রূপ নিল আইনি সংঘাতে। ‘ডন ৩’ ছবিকে কেন্দ্র করে তৈরি হওয়া বিতর্কের জেরে, রণবীর সিংয়ের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে ফেডারেশন অব ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ বা এফডাব্লিউআইসিই। নিষেধাজ্ঞার পর এবার নীরবতা ভেঙে অবশেষে মুখ খুলেছে রণবীরের টিম।

বিজ্ঞাপন

বিবাদটা মূলত শুরু প্রযোজনা সংস্থা এক্সেল এন্টারটেইনমেন্টের সঙ্গে একটি চুক্তিকে কেন্দ্র করে। ফারহান আখতারের অভিযোগ, রণবীর সিং তাদের সঙ্গে তিনটি সিনেমার চুক্তি করেছিলেন। যার মধ্যে একটির প্রি-প্রোডাকশনের কাজ প্রায় শেষ পর্যায়ে ছিল।

কিন্তু শুটিং শুরুর মাত্র তিন সপ্তাহ আগে হঠাৎ করেই প্রজেক্ট থেকে সরে দাঁড়ান রণবীর। আকস্মিক এই সিদ্ধান্তে প্রায় ৪৫ কোটি টাকার আর্থিক ক্ষতির মুখে পড়ে প্রযোজনা সংস্থাটি। এই বিপুল অঙ্কের ক্ষতিপূরণ চেয়েই এফডাব্লিউআইসিই-এর দ্বারস্থ হন ফারহান।


অভিযোগ পাওয়ার পর রণবীর সিংকে পর পর তিনটি নোটিশ পাঠায় ফেডারেশন। উত্তর আসেনি একটিরও। উল্টো অভিনেতার টিম থেকে ইমেইলে জানানো হয়, এই বিষয়ে ফেডারেশনের হস্তক্ষেপ করা অনুচিত। 

এই অসহযোগিতার জেরেই শেষ পর্যন্ত কঠোর পদক্ষেপ নেয় এফডাব্লিউআইসিই। ইন্ডাস্ট্রির সকল সদস্য ও নির্মাতাদের নির্দেশ দেয়া হয়েছে, ফারহান আখতারের দাবি করা ৪৫ কোটি টাকার ক্ষতিপূরণ না দেয়া নাগাদ কেউ আর কাজ করতে পারবেন না রণবীরের সঙ্গে


এরপরপরই প্রতিক্রিয়া জানায় রণবীর সিংয়ের মুখপাত্র। তার দাবী, হেয়ালি থেকে নয়, বরং সচেতনভাবেই নীরব ছিলেন রণবীর। তিনি বিশ্বাস করেন, পেশাগত কোনো জটিলতা বা মতবিরোধ এভাবে জনসমক্ষে কাদা ছোঁড়াছুঁড়ি নয়, বরং সমঝোতায় সমাধান করা সম্ভব।

পড়ুন:সদরঘাটে লঞ্চ চলাচল সাময়িকভাবে বন্ধ

দেখুন:পাটুরিয়া ঘাটে পারাপারের টিকেট না পেয়ে হতাশ ট্রাক চালকরা | 

ইমি/ ‎

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন