দিনাজপুরের হাকিমপুর থানা পুলিশ বিশেষ পৃথক দুটি মাদকবিরোধী অভিযান চালিয়ে ইয়াবা ও নিষিদ্ধ ট্যাপেন্ডাট্যাল ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে।
আজ মঙ্গলবার (২৬ মে) বিকেলে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন হাকিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জাকির হোসেন।
গ্রেফতারকৃত আসামিদের আজ বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
থানা পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (২৫ মে) রাতে গোপন সংবাদের ভিত্তিতে হাকিমপুর থানার সার্কেল এএসপি মহোদয়ের দিক নির্দেশনা এবং ওসি মোঃ জাকির হোসেনের পরামর্শে পুলিশের পৃথক দুটি দল উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে ২০ পিচ ইয়াবা এবং ২৮ ট্যাপেন্ডাটল ট্যাবলেট সহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন, হাকিমপুর থানার বলরামপুর এলাকার আমিরুল ইসলাম এর ছেলে আরমান আলী (২৬) অন্য জন পার্শ্ববর্তী দেবখন্ডা এলাকার মৃত কোবাদ হোসেনের ছেলে আসাদুজ্জামান বুদা(২৬)।
হাকিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জাকির হোসেন জানান, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে হাকিমপুর থানা এলাকাকে শতভাগ মাদক মুক্ত রাখতে পুলিশের এই মাদক বিরোধী বিশেষ অভিযান চলমান রয়েছে। তারই ধারাবাহিকতায় গতকাল রাতে পুলিশ অভিযান চালিয়ে দুই জন মাদক কারবারিকে মাদকদ্রব্যসহ হাতেনাতে গ্রেফতার করা হয়েছে। আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পূর্বক আজ দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে বলে জানান তিনি।
দেখুনঃখানা-খন্দে দুর্ভোগ, সড়ক সংস্কার করলেন ছাত্রদল সম্পাদক নাছির
পড়ুনঃইরানের খেলায় বেকায়দায় যুক্তরাষ্ট্র
ইমি/


