বিজ্ঞাপন

৬ নবজাতকের মৃত্যুতে হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতি কিনা তদন্ত চলছে: স্বাস্থ্য অধিদপ্তরের এডিজি

মগবাজারের আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে একই ওয়ার্ডে ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতি ছিল কিনা সে বিষয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (এডিজি) অধ্যাপক ডা. মো. জাহিদ রায়হান (প্রশাসন)।

বিজ্ঞাপন

আজ বুধবার (২৭ মে) দুপুরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, এ ঘটনায় ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী ৩ দিনের মধ্যে তদন্ত রিপোর্ট জমা দেয়া হবে।

তিনি আরও বলেন, ছয় শিশু মারা যাওয়ার খবর পাওয়ার পর স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাসসহ আমরা হাসপাতালে এসেছি। ঘটনার বিস্তারিত জানার চেষ্টা করছি। দ্রুতই বিস্তারিত তথ্য আপনাদের জানাতে পারব। এতটুকু জেনেছি, আজ সকাল ৬টা থেকে ৯টার মধ্যে বাচ্চাগুলো মারা গেছে।

পড়ুন: জন্মের পর সুস্থ ছিল, পোস্ট ডেলিভারি ওয়ার্ডে ৬ নবজাতকের মৃত্যু: ডা. নাহিদ ইয়াসমিন

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন