বিজ্ঞাপন

মির্জাপুরে কোরবানির জন্য কেনা ৮৭ হাজার টাকার গরু চুরি

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় কোরবানির জন্য কেনা একটি গরু চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার গভীর রাতে উপজেলার লতিফপুর ইউনিয়নের যোগিরকোফা গ্রামে এ ঘটনা ঘটে। ঈদুল আজহাকে সামনে রেখে এমন ঘটনায় এলাকায় উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে জানা যায়, যোগিরকোফা গ্রামের বাসিন্দা আমিরুল ইসলাম চৌধুরী মঙ্গলবার বিকেলে উপজেলার ঐতিহ্যবাহী দেওহাটা পশুর হাট থেকে ৮৭ হাজার টাকা দিয়ে একটি গরু কিনে বাড়িতে আনেন। কোরবানির উদ্দেশ্যে কেনা গরুটি রাতে বাড়ির উঠানে ঘরের সামনে বেঁধে রাখা হয়।

ভুক্তভোগী আমিরুল ইসলাম চৌধুরী বলেন, মঙ্গলবার বিকেলে দেওহাটা হাট থেকে গরুটি কিনে বাড়িতে আনি। রাতে উঠানে বেঁধে রাখি। সকালে উঠে দেখি গরুটি নেই। বিভিন্ন জায়গায় খুঁজছি, কিন্তু এখনো পাইনি।
তিনি আরও বলেন, গরুটি হারিয়ে আমাদের পরিবারটি চরম দুশ্চিন্তায় রয়েছি। বিষয়টি স্থানীয়দের জানানো হয়েছে এবং আশপাশের বিভিন্ন এলাকায় খোঁজ নেওয়া হচ্ছে।

পড়ুন: কাউন্টার নয়, মাঝপথেই বেশি ভাড়া নেওয়ার চেষ্টা করছে: সড়কমন্ত্রী

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন