রাজশাহীতে ৭৯ কেজি ৭৯০ গ্রাম গাঁজাসহ ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৫। র্যাব নিয়মিত জঙ্গী, অস্ত্র উদ্ধার, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, অস্ত্রধারী অপরাধী, ভেজাল পণ্য, ছিনতাইকারী, ধর্ষণ, অপহরনসহ মাদকের বিরুদ্ধে অভিযান চলমান রয়েছে।
বুধবার সকালে এক সংবাদ ্িজ্ঞপ্তির মাধ্যমে র্যাব-৫ জানায়, র্যাব সদর কোম্পানী গোপন সংবাদের ভিত্তিতে ২৭ মে ১.২৫টার সময় আরএমপি এর চন্দ্রিমা থানাধীন মেহেরচন্ডি মধ্য পাড়া এলাকার পলাতক আসামি শামীম এর বাসায় অভিযান পরিচালনা করা হয। ওই সময় ৭৯ কেজি ৭৯০ গ্রাম গাঁজা,একটি ব্যাটারিচালিত অটোসহ তিনজনকে আটক করে।
গ্রেফতারকৃত আসামী মোঃ আঃ রহমান (৬৪) মোঃ মহসিন (৩০) এবং মোঃ আঃ আলিম (৩৬) এবং পলাতক আসামীরা হলো মোঃ শামীম (৫৫), মোঃ কাশেম (৫০)। আটককৃত তথ্যমতে তারা পরস্পর যোগসাজসে দীর্ঘদিন যাবৎ অবৈধ মাদকদ্রব্য গাঁজা ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত বলে সত্যতা স্বীকার করেছে। উক্ত গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানায় মামলা রুজু হয়েছে বলে নিশ্চত করেছেন র্যাব।
এই বিষয়ে চন্দ্রিমা থানা অফিসার ইনচার্জ মাহমুদ সিদ্দিক বলেন, র্যাবের অভিযানে আটককৃত ৩জন মাদক ব্যবসায়ীসহ জব্দকৃত গাঁজা থানায় হস্তান্তর করেছে। অভিযুক্তদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে।
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

