রাজশাহীতে এবার ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে হযরত শাহ মখদুম (রহ.) কেন্দ্রীয় ঈদগাহে। সকাল সাড়ে সাতটায় এ নামাজে কয়েক হাজার মানুষ অংশ নেন। এই ঈদগাহে নামাজ পড়েন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটনসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারাসহ মুসল্লিরা। নামাজ শেষে মুসলিম উম্মাহর শান্তি কামনায় দোয়া করা হয়।
নামাজ শেষে মিজানুর রহমান মিনু বলেন, বহিঃশত্রুর হাত থেকে দেশকে রক্ষা করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। শান্তিপূর্ণ সহাবস্থান জাতিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। দেশের সার্বভৌমত্ব রক্ষায় আমাদের কাজ করে যেতে হবে।
উল্লেখ্য, শাহ মখদুম (রহ.) কেন্দ্রীয় ঈদগাহ ছাড়াও সকাল ৭টা ও ৮টায় টিকাপাড়া মহানগর ঈদগাহে এবং সকাল ৮টায় ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে বড় মসজিদ সংলগ্ন সাহেব বাজার জিরোপয়েন্টে। নামাজ শেষে মুসল্লিদের সঙ্গে কুশল বিনিময় করেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু এবং সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন।
পড়ুন : নামাজ আদায় নিয়ে দ্বন্দ্ব, টাঙ্গাইলে ঈদগাহ মাঠে ১৪৪ ধারা জারি


