বিজ্ঞাপন

ঈদের দ্বিতীয় দিনেও বাড়ি ফিরছেন মানুষ

ঈদের ছুটির আমেজে রাজধানী ঢাকা এখন অনেকটাই ফাঁকা। এমন পরিস্থিতিতে ঈদুল আজহার দ্বিতীয় দিনেও বাড়ির পথে রওনা হয়েছেন অসংখ্য মানুষ। যারা নানা কাজে ঈদের আগে বাড়ি যেতে পারেননি, কিংবা ছুটি পাননি, তারা প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে ছুটে চলেছেন।

বিজ্ঞাপন

আজ শুক্রবার (২৯ মে) রাজধানীর বিভিন্ন বাস টার্মিনাল ও কাউন্টারের সামনে অপেক্ষা করতে দেখা যায় যাত্রীদের।

তারা জানায়, রাস্তাঘাট ফাঁকা হওয়ায় আরামদায়ক যাত্রা নিশ্চিত করতেই ঈদের দ্বিতীয় দিন বাড়ি যাচ্ছেন তারা। অনেকে ঈদের প্রথম দিন ঢাকায় পরিবারের সঙ্গে উদযাপন শেষে দ্বিতীয় দিন অন্য আত্মীয়দের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে যাচ্ছেন।

পরিবহন সংশ্লিষ্টরা জানান, ঈদের আগের তুলনায় চাপ কম থাকলেও যাত্রী চলাচল এখনও অব্যাহত রয়েছে।এদিকে শুধু যে নির্ধারিত বাস টার্মিনাল থেকেই মানুষ বাসে উঠছেন তা নয়; রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড় ও লিংক রোডগুলোতেও যাত্রীদের বাসের জন্য অপেক্ষা করতে এবং বাসে উঠতে দেখা গেছে।

পড়ুন: ৬ শিশুর মৃত্যুতে আদ-দ্বীন হাসপাতালের গাফিলতি পাওয়া গেছে: স্বাস্থ্য অধিদপ্তর

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন