বিজ্ঞাপন

ঝিনাইদহে হর্ণ বাজানো নিয়ে দু’পক্ষের মারামারিতে একজন নিহত

‎ঝিনাইদহের হরিণাকুন্ডুতে মোটরসাইকেলের হর্ণ বাজানো নিয়ে বাকবিতন্ডার জেরে দু’পক্ষের মারামারিতে দেলোয়ার হোসেন (৪০) একজন নিহত হয়েছেন। তিনি পেশায় কৃষক। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৮ জন।

‎শুক্রবার (২৯ মে) ভোরে কুষ্টিয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই ব্যক্তির মৃত্যু হয়।

‎নিহত দেলোয়ার হোসেন হরিণাকুন্ডুর হরিশপুর গ্রামের খয়বার মন্ডলের ছেলে।

‎পুলিশ ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার ঈদের দিন বিকেলে হরিনাকুন্ডু উপজেলার হরিশপুর গ্রামের বরইতলা মাঠের মধ্যে মোটরসাইকেলের হর্ণ বাজানো নিয়ে পার্শ্ববর্তী পাখিমারা গ্রামের লাল্টুর সাথে হরিশপুর গ্রামে শুভ হোসেনের বাকবিতন্ডা ও হাতাহাতি হয়। পরে এ নিয়ে দুই পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে হরিশপুর গ্রামের দেলোয়ার হোসেন, আবু তালেব ও পাখিমারা গ্রামের মশা ফকির, মাহবুব, বাদশাসহ ৮ জন আহত হয়।

‎পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হরিনাকুন্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসক দেলোয়ার হোসেনকে কুষ্টিয়া মেডিকেলে ও আবু তালেবকে ঢাকা মেডিকেলে উন্নত চিকিৎসার জন্য রেফার্ড করে। পরে আজ সকালে কুষ্টিয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দেলোয়ার হোসেন মারা যান।

‎হরিনাকুন্ডু থানার ওসি (ভারপ্রাপ্ত) অসিত কুমার বলেন, মোটরসাইকেলের হর্ন বাজানোকে কেন্দ্র করে সংঘর্ষের সূত্রপাত। দেলোয়ার হোসেন নামে একজন চিকিৎসাধীন অবস্থায় কুষ্টিয়া সদর হাসপাতালে আজ ভোরে মারা গেছেন। এ ঘটনায় এখনো থানায় কোন মামলা হয়নি।

বিজ্ঞাপন

পড়ুন: ৬ শিশুর মৃত্যুতে আদ-দ্বীন হাসপাতালের গাফিলতি পাওয়া গেছে: স্বাস্থ্য অধিদপ্তর

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন