বিজ্ঞাপন

ভারতে অবৈধ অনুপ্রবেশের দায়ে আটক যুবককে বিজিবির কাছে হস্তান্তর

অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের দায়ে আটক যুবককে একদিন পর পতাকা বৈঠকের মাধ্যমে বিষ্ণু কুমার সরকার (৩২) কে পরিবারের নিকট হস্তান্তরের জন্য বিজিবির কাছে হস্তান্তর করেছে বিএসএফ।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৮ মে) আনুমানিক সাড়ে নয়টার দিকে সীমান্তে বিজিবি ও বিএসএফ পতকা বৈঠকের মাধমে আটক ওই যুবককে ফেরত দেওয়া হয়।
বিএসএফ কতৃক ফেরত দেওয়া যুবক সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানার দূর্গাদহ গ্রামের বিশ্বনাথ সরকারের ছেলে বিষ্ণু কুমার সরকার।

বিষয়টি আজ শুক্রবার দুপুর বারোটার দিকে গণমাধ্যম কর্মীদের নিশ্চিত করেছেন হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ জাকির হোসেন।

তিনি জানান, গতকাল অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের দায়ে বিজিবি এক যুবককে ২৮ মে সাড়ে এগারোটার দিকে থানায় হস্তান্তর করে। এরপর পরিবারের কাছে সংবাদ পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, বিজিবি লিখিত ভাবে অভিযোগ করেন যে, ভারতে আটক ওই যুবক গত ২৭ মে জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার হাটখোলা সীমান্ত রেখা পার হয়ে ভারতে প্রবেশ করলে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ তাকে আটক করে। একদিন পরে সীমান্তে বিজিবি ও বিএসএফ পতাকা বৈঠকের মাধমে বিজিবির নিকট হস্তান্তর করে।

পড়ুন: ঈদের দ্বিতীয় দিনেও বাড়ি ফিরছেন মানুষ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন