রাজবাড়ী সদর উপজেলার উড়াকান্দা, ভবদিয়া, গোপালবাড়ি নয়নসুখ, বরাট, সাভার,দাদশী রাধাকান্তপুরও পার্শ্ববর্তী পূর্ব অঞ্চলের যুব ও সুশীল সমাজের উদ্যোগে ও এসএসসি ২০০৭ ব্যাচের আয়োজনে- এক মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকাল ১০টার দিকে রাজবাড়ী সদর উপজেলার উড়াকান্দা বাজারের খেলার মাঠ এলাকার সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে উপস্থিত ছিলেন- এফ.সি.এ চার্টার্ড একাউন্টেন্ট ও রাজবাড়ী পাবলিকিয়ানের সভাপতি রাশিদুল ইসলাম, সুপ্রীম কোর্টের এ্যাডভোকেট মো: চঞ্চল সিকদার, এ্যাড: এরশাদ, শিক্ষক আলতাফ হোসেন, ইঞ্জিনিয়ার আব্দুর রব,ব্যবসায়ী আব্দুর রাজ্জাক রাজা,সমাজসেবক আজিজুল হক, মজনু সেখ,নুরুল ইসলাম,ও সম্রাট হোসেন প্রমুখ।
পরে মানব বন্ধনে অংশগ্রহণকারীরা উড়াকান্দা বাজারের প্রধান প্রধান সড়ক ঘুরে মাদকের বিরুদ্ধে বিভিন্ন শ্লোগান দেন।
পড়ুন : সন্ত্রাসীদের অভয়াশ্রম চরাঞ্চল, এক মাসের মধ্যেই স্থাপন করা হবে পুলিশ ফাঁড়ি


