লিভারপুল তারকা মোহাম্মদ সালাহকে সামনে রেখে ২০২৬ বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণা করেছে মিসর। শনিবার ২৬ সদস্যের দল ঘোষণা করেন কোচ হোসাম হাসান।
দলে বড় কোনো চমক নেই। তবে জায়গা পেয়েছেন ১৮ বছর বয়সি স্ট্রাইকার হামজা আবদেল করিম। মিসরীয় জায়ান্ট আল আহলি থেকে ধারে বার্সেলোনা আতলেতিকে খেলছেন তিনি। লা লিগা চ্যাম্পিয়ন বার্সেলোনার রিজার্ভ দল বার্সেলোনা আতলেতিকের এই তরুণকে ডাক দেওয়া মিসর স্কোয়াডের সবচেয়ে উল্লেখযোগ্য সিদ্ধান্ত।
দলে আছেন ম্যানচেস্টার সিটি ফরোয়ার্ড ওমর মারমুশও। ক্লাবের হয়ে মৌসুমে ৩৬ ম্যাচে ৮ গোল করা মারমুশকে বিশ্বকাপে মিসরের আক্রমণভাগের বড় ভরসা হিসেবে দেখা হচ্ছে। সালাহর অভিজ্ঞতা ও মারমুশের গতিময় আক্রমণ মিলিয়ে বিশ্বকাপে ভালো শুরু করতে চাইবে মিসর।
মিশর বিশ্বকাপ অভিযান শুরু করবে ১৫ জুন সিয়াটলে বেলজিয়ামের বিপক্ষে ম্যাচ দিয়ে। গ্রুপ ‘জি’-তে তাদের অন্য দুই প্রতিপক্ষ নিউজিল্যান্ড ও ইরান। বিশ্বকাপের আগে ৬ জুন ওহাইওতে ব্রাজিলের বিপক্ষে শেষ প্রস্তুতি ম্যাচ খেলবে মিশর।
মিশররের বিশ্বকাপ দল
গোলরক্ষক: মোহাম্মদ এল শেনাওয়ি, মোস্তফা শোবেইর, এল মাহদি সোলিমান, মোহাম্মদ আলা।
রক্ষণভাগ: মোহাম্মদ আবদেলমোনেম, মোহাম্মদ হানি, ইয়াসের ইব্রাহিম, হোসাম আবদেলমাগিদ, আহমেদ ফাত্তুহ, তারেক আলা, রামি রাবিয়া, হামদি ফাতি, করিম হাফেজ।
মিডফিল্ড: মোহাম্মদ সালাহ, মারওয়ান আতিয়া, আহমেদ মোস্তফা ‘জিজো’, মাহমুদ হাসান ‘ত্রেজেগে’, ইমাম আশুর, মোস্তফা আবদেল রউফ, মোহান্নাদ লাশিন, হাইথাম হাসান, মাহমুদ সাবের, ইব্রাহিম আদেল, নাবিল ইমাদ।
ফরোয়ার্ড: ওমর মারমুশ, হামজা আবদেল করিম।


