বিজ্ঞাপন

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে কালিয়াকৈরে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, আধুনিক বাংলাদেশের স্থপতি ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম)-এর ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

শনিবার (৩০ মে) সকাল ১১টায় উপজেলার বলিয়াদী জমিদার বাড়ি মাঠে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা বিএনপির সদস্য সচিব ও গাজীপুর জেলা পরিষদের প্রশাসক ড. চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকী।

কালিয়াকৈর উপজেলা বিএনপির আহ্বায়ক মো. নুরুল ইসলাম সিকদার-এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সদস্য সচিব এম. আনোয়ার হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে ড. ইশরাক আহমেদ সিদ্দিকী বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের স্বাধীনতা-পরবর্তী পুনর্গঠনের অন্যতম প্রধান রূপকার। তিনি দেশের মানুষের মধ্যে আত্মনির্ভরশীলতা, উৎপাদনশীলতা ও জাতীয়তাবাদী চেতনা জাগ্রত করেছিলেন। তাঁর আদর্শ ও কর্মময় জীবন নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে।”
তিনি আরও বলেন, “গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা জনগণের অধিকার আদায়ে বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। শহীদ জিয়ার আদর্শ বাস্তবায়নের মাধ্যমে দেশকে একটি সমৃদ্ধ ও উন্নত রাষ্ট্রে পরিণত করার লক্ষ্যে সবাইকে এগিয়ে আসতে হবে।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিয়াকৈর পৌর বিএনপির আহ্বায়ক মাহমুদ সরকার, পৌর বিএনপির সদস্য সচিব মহসিন উজ্জামান, যুগ্ম আহ্বায়ক মান্নান দেওয়ান, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম সহ উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

অনুষ্ঠান শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত ও দোয়া অনুষ্ঠিত হয়। এতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

পড়ুন- ময়মনসিংহে পিকআপ-সিএনজি সংঘর্ষে বাবা-ছেলের মৃত্যু

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন