ময়মনসিংহে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকীতে আলোচনা সভা দোয়া ও অসহায়দের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।
দুপুরে নতুন বাজার দলীয় কার্যালয়ে ময়মনসিংহ দক্ষিণ জেলা ও মহানগর বিএনপিসহ অঙ্গ সংগঠনের উদ্যোগে এ আয়োজন করা হয়। দক্ষিণ জেলা বিএনপির সভাপতি ও ময়মনসিংহ ৫ মুক্তাগাছা আসনের এমপি জাকির হোসেন বাবলুর সভাপতিত্বে ও দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব ও ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক রুকুনোজ্জামান সরকার রুকুনের সঞ্চালনায় কর্মসুচীতে বক্তব্য রাখেন বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক ময়মনসিংহ সদর আসনের এমপি আবু ওয়াহাব আকন্দ ওয়াহীদ, দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম খসরু, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট এম এ হান্নাম, মহানগর বিএনপি’র যুগ্ম আহ্বায়ক মাহবুবুর রহমান, শিব্বির আহমেদ ভুলুসহ দলীয় নেতৃবৃন্দ। দক্ষিণ জেলা বিএনপি আহবায়ক জাকির হোসেন বাবলু এমপি বলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমাদের আদর্শের প্রতীক । তার আদর্শকে বুকে ধারণ করে আজকে আমরা কর্মী হিসাবে তার কার্যক্রম চালিয়ে গণতান্ত্রিক সরকারের নেতৃত্বে দেশ পরিচালনায় ভূমিকা রাখবো ইনশাআল্লাহ।
দক্ষিণ জেলা বিএনপি’র সদস্যসচিব ও ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক রুকুনোজ্জামান সরকার রোকুন বলেন প্রথমে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি শহীদ রাষ্ট্রপতি স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানকে।
তার হাতে গড়া জাতীয়তাবাদী দলের একজন কর্মী হিসেবে কাজ করার সুযোগ হয়েছে । শরীর রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ আজ আমাদের এগিয়ে চলার প্রেরণা জুগিয়েছে ।৪৫ তম শাহাদাত বার্ষিকীতে বিনম্র শ্রদ্ধা জানাই । শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হয়ে আমাদের হৃদয় মননে প্রেরনার উৎস হয়ে জেগে আছে । আলোচনা দোয়া শেষে অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করেন।
পড়ুন- ফুল – জমজমের পানি দিয়ে ফিরতি হজযাত্রীদের বরণ করল বিমান


