বিজ্ঞাপন

জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনায় নেত্রকোনায় ছাত্রদলের মিলাদ অনুষ্ঠিত

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে নেত্রকোনায় জেলা ছাত্রদলের উদ্যোগে আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩০ মে) সকালে নেত্রকোনা জেলা বিএনপির দলীয় কার্যালয়ে অত্যন্ত ভাবগাম্ভীর্য ও শ্রদ্ধার সাথে উক্ত দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সভাপতি এবং নেত্রকোনা-২ (সদর-বারহাট্টা) আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এবং নেত্রকোনা-৩ (আটপাড়া-কেন্দুয়া) আসনের সংসদ সদস্য ড. রফিকুল ইসলাম হিলালী।

নেত্রকোনা জেলা ছাত্রদলের সভাপতি অনিক মাহবুব চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শামসুল হুদা শামীমের সাবলীল সঞ্চালনায় এ কর্মসূচিতে জেলার শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ অংশ নেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সভাপতি মো. আশরাফ উদ্দিন খান এবং জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট নুরুজ্জামান নুরু।

দোয়া ও মিলাদ মাহফিলের আগে সংক্ষিপ্ত আলোচনায় নেতৃবৃন্দ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, স্বাধীনতা যুদ্ধে তার বীরত্বপূর্ণ অবদান এবং আধুনিক বাংলাদেশ বিনির্মাণে তার দূরদর্শী নেতৃত্বের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন।

আলোচনা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। একইসাথে দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে দোয়া করা হয়। কর্মসূচিতে জেলা বিএনপি, ছাত্রদলসহ দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

পড়ুন : রাতে হাসিমুখে সেলফি, গভীর রাতে মৃত্যু: যুবদল নেতার জানাজায় মানুষের ঢল

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন