মিরপুরের পল্লবীতে ৮ বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর গলাকেটে হত্যা মামলায় ফৌজদারি কার্যবিধির ৩৪২ ধারায় আসামিদের আত্মপক্ষ সমর্থনের জন্য আজকের দিন ধার্য করেছে আদালত।
বিজ্ঞাপন
আজ বুধবার (৩ জুন) সকাল সাড়ে ১০টার পর শুরু হবে আদালতের বিচারকাজ। এদিন অভিযুক্ত সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুন তাদের বিরুদ্ধে ধর্ষণ, হত্যা ও এ কাজে সহায়তার অভিযোগের বিষয়ে নিজেদের অবস্থান তুলে ধরবেন।
এর আগে গতকাল এক দিনেই শেষ হয়েছে চাঞ্চল্যকর রামিসা ধর্ষণ ও হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ ও জেরা। মামলায় চার্জশিটভুক্ত ১৮ সাক্ষীর মধ্যে ১৬ জনের সাক্ষ্য গ্রহণ করেছেন আদালত। এর মধ্য দিয়ে মামলার সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে।


