বিজ্ঞাপন

লেবাননে ভয়াবহ ইসরায়েলি হামলা, ৬ শিশুসহ একই পরিবারের ৯ সদস্য নিহত

লেবাননে যুদ্ধবিরতি কার্যকর থাকা সত্ত্বেও দেশটির দক্ষিণাঞ্চলে আবারও ভয়াবহ হামলা চালিয়েছে ইসরায়েল। সর্বশেষ এই হামলায় একই পরিবারের ৯ জন সিরীয় শরণার্থী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ছয়জনই শিশু। ধ্বংসস্তূপ থেকে উদ্ধার হওয়া সব মরদেহ একই পরিবারের সদস্যদের বলে জানিয়েছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়। খবর আনাদোলু

লেবাননের রাষ্ট্রীয় বার্তাসংস্থা এনএনএ জানায়, দক্ষিণাঞ্চলীয় শহর সাইদা (সিডন) সংলগ্ন আদলুন শহরের একটি বাড়িতে ইসরায়েলি যুদ্ধবিমান হামলা চালায়। ওই বাড়িটিতে বেসামরিক লোকজন বসবাস করতেন।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা মরদেহগুলো একই পরিবারের সদস্যদের। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় পরোক্ষ আলোচনার পর ১৭ এপ্রিল কার্যকর হওয়া যুদ্ধবিরতি ১৭ মে থেকে আরও ৪৫ দিনের জন্য বাড়ানো হলেও ইসরায়েল লেবাননে হামলা অব্যাহত রেখেছে।

প্রসঙ্গত, লেবাননে কার্যকর যুদ্ধবিরতি থাকা সত্ত্বেও ইসরায়েল দেশটির বিভিন্ন এলাকায় নিয়মিত বিমান হামলা ও সামরিক অভিযান চালিয়ে যাচ্ছে। বিশেষ করে দক্ষিণ লেবানন, বেকা উপত্যকা এবং হিজবুল্লাহর শক্ত অবস্থান রয়েছে এমন এলাকাগুলোকে লক্ষ্য করে এসব হামলা পরিচালিত হচ্ছে।

ইসরায়েলের দাবি, তারা হিজবুল্লাহর সামরিক অবকাঠামো, অস্ত্রভাণ্ডার ও যোদ্ধাদের লক্ষ্য করে হামলা করছে। তবে লেবাননের কর্তৃপক্ষ ও মানবাধিকার সংস্থাগুলোর অভিযোগ, এসব হামলায় বেসামরিক মানুষের প্রাণহানি এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে।

গত কয়েক মাসে লেবাননে ইসরায়েলি হামলায় শত শত মানুষ নিহত হয়েছেন, যাদের মধ্যে নারী, শিশু, চিকিৎসাকর্মী ও জরুরি সেবাকর্মীও রয়েছেন। একই সঙ্গে লাখো মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।

বিজ্ঞাপন

পড়ুন : হরমুজ প্রণালিতে বাড়তি কর্তৃত্ব পাচ্ছে ইরান

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন