বিজ্ঞাপন

দিনাজপুরে বোচাগঞ্জে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে আটক ১

দিনাজপুরের বোচাগঞ্জে লিচু দেয়ার প্রলোভন দেখিয়ে তৃতীয় শ্রেনীর শিক্ষর্থী ৯ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে রহিম ঋশি (৩৫) নামে এক যুবককে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী।

বিজ্ঞাপন


৩১ মে রবিবার সকাল সাড়ে ৭টায় উপজেলার আটগাঁও ইউনিয়নের ছোট মালগাঁও এলাকায় এ ঘটনা ঘটে। সকালে অভিযুক্ত ওই যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেন এলাকাবাসী। আটক রহিম ঋশি ( ৩৫) পার্বতীপুর উপজেলার মহতপুর গ্রামের মন্টু ঋশির ছেলে।


স্থানীয়রা জানান, মালগাও গ্রামে জনি মাস্টারের লিজ নেয়া লিচুর বাগান পাহারা দিতেন রহিম ঋশি। সকালে শিশুটি লিচু বাগানে লিচু কুড়াতে গেলে রহিম ঋশি শিশুটি এক থোকা লিচু দেয়ার কথা বলে বাগানের ভেতরে নিয়ে যায়। সেখানে কিছুক্ষন অপেক্ষা করার শিশুটিকে এক থোকা লিচু দেয় রহিম ঋশি । পরবর্তীতে পাশর্^বর্তী ভুট্টা ক্ষেতে নিয়ে শিশুচিকে ধর্ষণের চেষ্টা করে রহিম ঋশি । এ সময় শিশুটির আত্ম চিৎকারে পাশে থাকা লোকজন শিশুটিকে উদ্ধার করে। এ বিষয়ে বোচাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মিজানুর রহমান জানান, এবিষয়ে শিশুটির মা বাদী হয়ে থানায় একটি এজাহার দায়ের করেছে। মামলার প্রক্রিয়া সম্পন্ন হলে আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।

পড়ুন- ভারত-বাংলাদেশ সীমান্ত নিয়ে অমিত শাহ’র নীলনকশা : এনডিটিভি

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন