বিজ্ঞাপন

৪৮ ঘণ্টার মধ্যে কলেজ ছাত্র শাকিল হত্যা মামলার মূল আসামি গ্রেফতার

সিরাজগঞ্জ সদর উপজেলার ছোনগাছা ইউনিয়নে কলেজ ছাত্র শাকিল হত্যা মামলার রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। ঘটনার ৪৮ ঘণ্টার মধ্যেই মামলার মূল আসামি মোঃ রাকিব (২৫) কে কক্সবাজারের চকরিয়া এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।

বিজ্ঞাপন

পুলিশ জানায়, গত ২৮ মে ঈদের দিন সন্ধ্যা ৭টার দিকে ছোনগাছা বাজারসংলগ্ন চামেলী মোড়ে জহুরুল ইসলামের টং দোকানের সামনে পূর্ব শত্রুতার জেরে শাকিল (২৩) কে ছুরিকাঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

তদন্তে জানা গেছে, কয়েকদিন আগে ছোনগাছা বাজার এলাকায় দ্রুতগতিতে মোটরসাইকেল চালানোকে কেন্দ্র করে আসামি রাকিবের সঙ্গে নিহত শাকিল ও তার বন্ধুদের বাকবিতণ্ডা হয়। এছাড়া ঘটনার তিন থেকে চার দিন আগে একটি সেলুনে চুল কাটাকে কেন্দ্র করে আবারও দুই পক্ষের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। এসব ঘটনার জের ধরেই ঈদের দিন হত্যাকাণ্ড সংঘটিত হয় বলে পুলিশ ধারণা করছে।

এ ঘটনায় নিহত শাকিলের ভাই রহমত উল্লাহ বাদী হয়ে সিরাজগঞ্জ সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলাটি নং-৪৫, তারিখ ২৯ মে ২০২৬; ধারাসমূহ ১৪৩/৩৪১/৩২৩/৩০২/৩৪ পেনাল কোড।

সিরাজগঞ্জের পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম সানতু, বিপিএম (বার)-এর নির্দেশনায় সদর থানা ও জেলা গোয়েন্দা শাখার একাধিক টিম অভিযান শুরু করে। গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় আসামি রাকিবকে কক্সবাজার জেলার চকরিয়া থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। গ্রেফতারকৃত আসামিকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে এবং মামলার অন্যান্য আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

পড়ুন- ‘মেইন আসামি ডলারকে ধরেন, আমি ধর্ষণ করছি, মারছে ডলার’

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন