বিজ্ঞাপন

স্বামী-স্ত্রী পরিচয়ে হোটেল ভাড়া, সকালে মিললো দুইজনের মরদেহ

চট্টগ্রাম নগরীর ফয়’স লেক এলাকার একটি আবাসিক হোটেল থেকে এক নারী ও এক পুরুষের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১ জুন) বেলা ১১টার দিকে ‘হোটেল রয়েল পার্ক’-এর ৪০৯ নম্বর কক্ষ থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

আকবর শাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, নিহত দুজনের নাম রিপন ও সোনিয়া। তারা রোববার রাতে স্বামী-স্ত্রী পরিচয়ে ‘রয়েল পার্ক’ হোটেলে একটি কক্ষ ভাড়া নিয়েছিলেন। তবে তারা প্রকৃতপক্ষে স্বামী-স্ত্রী ছিলেন কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

এ বিষয়ে আকবরশাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ হোটেলের কক্ষ থেকে একজনের ঝুলন্ত ও অন্যজনের মেঝেতে পড়া মরদেহ উদ্ধার করে। প্রাথমিক আলামত দেখে ধারণা করা হচ্ছে, মেঝেতে থাকা ব্যক্তিটি বিষক্রিয়ায় মারা গেছেন। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

বিজ্ঞাপন

পড়ুন : পঙ্গু হাসপাতালে অস্ত্র ঠেকিয়ে হুমকি, পিচ্চি রাকিব গ্রেপ্তার

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন