বিজ্ঞাপন

সরকারের বিরুদ্ধে এখনও চক্রান্ত চলছে: রিজভী

সরকারের বিরুদ্ধে এখনও নানাভাবে চক্রান্তের জাল বিস্তারের চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি দাবি করেন, সরকারের বিরুদ্ধে শুধু অপপ্রচারই নয়, ‘মব কালচার’ তৈরিরও চেষ্টা করা হচ্ছে।

বিজ্ঞাপন

সোমবার (১ জুন) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

রিজভী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় থেকে বিএনপি কর্মসংস্থান সৃষ্টিতে ভূমিকা রেখে আসছে। তিনি দাবি করেন, বিএনপি কখনও বেকারত্ব বাড়ায়নি; বরং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করেছে। মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন দেশে কর্মরত বিপুল সংখ্যক বাংলাদেশির বিদেশে কর্মসংস্থানের ভিত্তি জিয়াউর রহমানের সময়েই তৈরি হয়েছিল বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, তারেক রহমানের নেতৃত্বে দেশে কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি করা হবে এবং কাউকে বেকার থাকতে হবে না। হকারদের উচ্ছেদ করা হলেও তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা হবে উল্লেখ করে তিনি বলেন, তাদের পরিবার ও সন্তানদের প্রতি সরকারের দায়িত্ব রয়েছে।

আওয়ামী লীগের ১৯৭২-৭৫ সালের শাসনামলের সমালোচনা করে রিজভী বলেন, সে সময় দেশের বিভিন্ন অঞ্চলে দারিদ্র্য ও দুর্ভিক্ষের চিত্র স্পষ্ট ছিল। তিনি দাবি করেন, ওই সময়ের শাসনব্যবস্থায় জনগণ নানা ধরনের দুর্ভোগের শিকার হয়েছিল।

এছাড়া, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সহযোগীদের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগও তোলেন বিএনপির এই নেতা। তার দাবি, বিভিন্ন উন্নয়ন প্রকল্পের মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচার করা হয়েছে।

পড়ুন: স্বামী-স্ত্রী পরিচয়ে হোটেল ভাড়া, সকালে মিললো দুইজনের মরদেহ

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন