বিজ্ঞাপন

আজও ইসলামী ব্যাংকের সামনে ‘গ্রাহক ফোরামের’ অবস্থান

ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান খুরশীদ আলমের পদত্যাগ দাবিতে দ্বিতীয় দিনের মতো মতিঝিলে অবস্থান নিয়েছে সচেতন গ্রাহক ফোরাম।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২ জুন) সকাল ৯টার দিকে ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে অবস্থান নেয় গ্রাহক ফোরাম। আন্দোলনকারীদের এই অবস্থানকে কেন্দ্র করে পুরো দিলকুশা এলাকা ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

গত ২৪ মে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হিসেবে সাবেক ডেপুটি গভর্নর খুরশীদ আলমকে বেছে নেন কেন্দ্রীয় ব্যাংক। এর বিরোধিতা করে সোমবার সকালে ‘সচেতন গ্রাহক ফোরাম’ ব্যানারে বিক্ষোভ শুরু করেন একদল ব্যক্তি।

অবস্থান কর্মসূচির প্রথম দিন সকাল ১০টার আগে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। এসময় টিয়ারশেল ছোড়া হয় এবং জলকামান ব্যবহার করা হয়। পরে আন্দোলনকারীরা পুনরায় অবস্থান নেন।

এই আন্দোলনের কারণে সেদিন দুপুরে ইসলামী ব্যাংক টাওয়ারের পূর্বনির্ধারিত পর্ষদ সভা অনলাইনে করার সিদ্ধান্ত নেওয়া হয়। তবে আন্দোলনকারীদের বাধায় তা কার্যকর হয়নি।

পড়ুন: আদালতে আনা-নেয়ার সময় সোহেল রানার কথা বলায় নিষেধাজ্ঞা, পুলিশকে নির্দেশ

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন