বিজ্ঞাপন

শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় ৭ জুন

রাজধানী মিরপুরে ৮ বছরের শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় ৭ জুন ধার্য করেছেন আদালত। আজ বৃহস্পতিবার (৪ জুন) ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীনের আদালতে রায়ের জন্য এ দিন ধার্য করেন।

বিজ্ঞাপন

আসামি সোহেল রানা ও তার স্ত্রীর মৃত্যুদণ্ড চেয়েছে রাষ্ট্রপক্ষ।

এদিন সকাল ৮টায় আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনকে আদালতে হাজির করা হয়। পরে মহানগর দায়রা জজ আদালতের হাজতখানায় রাখা হয়। বেলা ১১টা ২৪ মিনিটে আসামি সোহেল রানাকে এজলাসে তোলা হয়। শুনানির আগে আসামি স্বপ্না আক্তার অসুস্থ হয়ে পড়ায় প্রাথমিক চিকিৎসা শেষে ১১টা ৩৮ মিনিটে স্বপ্নাকেও এজলাসে নেওয়া হয়।

শুনানিতে এ মামলার বিশেষ পাবলিক প্রসিকিউটর পিপি আজিজুর রহমান দুলু আসামিদের সর্বোচ্চ শাস্তি প্রার্থনা করেন। অপরদিকে আসামিপক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মুসা কালিমুল্যাহ শুনানি করেন।

এর আগে, গতকাল ‍বুধবার আসামিদের আত্মপক্ষ সমর্থন শুনানি শেষ হয়েছে। ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীনের আদালতে আসামিদের উপস্থিতিতে এই সংক্রান্ত শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে আজ বৃহস্পতিবার যুক্তিতর্কের জন্য ধার্য করেন আদালত।

পড়ুন: শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় ৭ জুন

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন