বিজ্ঞাপন

শিল্পকলায় হুমায়ূন আহমেদকে নিয়ে কথা বলবেন পুত্র নুহাশ

শিল্প ও সংস্কৃতির গুণী ব্যক্তিদের স্মরণে ধারাবাহিক আয়োজনের অংশ হিসেবে এবার নন্দিত কথাসাহিত্যিক ও চলচ্চিত্র নির্মাতা হুমায়ূন আহমেদকে স্মরণ করতে যাচ্ছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় আয়োজিত এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তার পুত্র নির্মাতা নুহাশ হুমায়ূন।

আগামীকাল বিকেল ৪টায় একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে এই স্মরণ অনুষ্ঠানের সূচনা হবে। আয়োজনটিতে থাকবে আলোচনা সভা, প্রবন্ধ উপস্থাপন ও হুমায়ূন আহমেদের নির্মিত চলচ্চিত্র প্রদর্শনী।

সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে অনুষ্ঠিত প্রবন্ধ উপস্থাপন পর্বে ‘চলচ্চিত্র নির্মাতা হুমায়ূন আহমেদ: নির্মাণশৈলী ও শিল্পদর্শন’ শীর্ষক আলোচনা উপস্থাপন করবেন চলচ্চিত্র গবেষক ও সমালোচক ড. শাহাদাত রুমন। প্রবন্ধের ওপর মুখ্য আলোচক হিসেবে থাকবেন চলচ্চিত্র নির্মাতা ও শিক্ষক অধ্যাপক ড. মতিন রহমান।

এতে আরও অংশ নেবেন নুহাশ হুমায়ূন এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব মো. মিজানুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক শেখ রেজাউদ্দিন আহমেদ।

আলোচনার আগে বিকেল ৪টায় প্রদর্শিত হবে হুমায়ূন আহমেদের ‘শ্রাবণ মেঘের দিন’। এরপর রাত ৮টায় দেখানো হবে ‘ঘেটুপুত্র কমলা’। পাশাপাশি হুমায়ূন আহমেদের জনপ্রিয় গান পরিবেশন করবেন বিভিন্ন শিল্পী।

আয়োজকরা জানিয়েছেন, পুরো অনুষ্ঠানটি সবার জন্য উন্মুক্ত থাকবে।

বিজ্ঞাপন

পড়ুন : শিল্পী সমিতির নির্বাচনে অংশ নিচ্ছেন না বাপ্পারাজ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন