কুড়িগ্রামের ভূরুঙ্গামারী বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুটি মার্কেটের ১০৫টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ১০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
শুক্রবার সকাল সাড়ে ৬ টার দিকে ভূরুঙ্গামারী বাজারের ‘স্বপ্ন ছোঁয়া ক্ষুদ্র ব্যবসায়ী মার্কেট’ ও ‘চেয়ারম্যান মার্কেটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতা আগুন নিয়ন্ত্রণে আনেন।
ফায়ার সার্ভিস জানিয়েছে, বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়লে মার্কেটজুড়ে আতঙ্ক সৃষ্টি হয়। ব্যবসায়ীরা দোকানের মালামাল রক্ষা করতে চেষ্টা করলেও অধিকাংশই আগুনে পুড়ে যায়।
ব্যবসায়ী ফাতেমা বলেন,ঋন করে ৭/৮ লাখ ব্যায়ে দোকান শুরু করেছি।আজ আগুনে পুড়ে আমার সব নিঃস্ব হয়ে গেলো।
স্বপ্ন ছোঁয়া ক্ষুদ্র ব্যবসায়ী মার্কেট এর সাধারণ সম্পাদক লাফসু আহমেদ বলেন,আগুনে ১০৫ টি দোকান পুড়ে গেছে।এতে প্রায় ১০ কোটি টাকার মত ক্ষতি হয়েছে।আমি সরকারের প্রতি অনুরোধ করবো আর্থিক সহযোগিতা করে ভুক্তভোগীদের পাশে দাড়াতে।
পড়ুন: পদ্মায় ডুবে যাওয়া বাস আড়াই ঘণ্টা পর উদ্ধার
আর/


