বিজ্ঞাপন

সারা দেশে তৃণমূল পর্যায়ে খেলাধুলাকে পৌঁছে দেওয়া হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী

জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেছেন, “খেলাধুলার উন্নয়নে বর্তমান সরকার আন্তরিকভাবে কাজ করছে। দেশের প্রতিটি জেলা, উপজেলা ও গ্রাম পর্যায়ে ক্রীড়া অবকাঠামো গড়ে তুলে তৃণমূল পর্যায়ে খেলাধুলাকে পৌঁছে দেওয়া হবে।”

বিজ্ঞাপন

শুক্রবার (৫ জুন) দুপুরে চট্টগ্রামের পটিয়ার জালুয়ার দিঘীপাড় এলাকায় মিনি স্টেডিয়াম নির্মাণকাজের উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, “বাংলাদেশের তরুণদের মেধা ও সম্ভাবনাকে বিকশিত করতে খেলাধুলার বিকল্প নেই। তাই সরকার দেশের বিভিন্ন এলাকায় মাঠ, স্টেডিয়াম ও ক্রীড়া অবকাঠামো নির্মাণে গুরুত্ব দিচ্ছে। তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় বের করে আনতে প্রয়োজনীয় সব ধরনের উদ্যোগ নেওয়া হবে।”

তিনি আরও বলেন, “খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি একটি জাতিকে সুস্থ, শৃঙ্খলাবদ্ধ ও মাদকমুক্ত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তরুণ সমাজকে খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত করতে পারলে দেশের ভবিষ্যৎ আরও উজ্জ্বল হবে।”

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন পটিয়া আসনের সংসদ সদস্য এনামুল হক এনাম। তিনি বলেন, “পটিয়ার ক্রীড়াঙ্গনের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে মিনি স্টেডিয়াম নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এই স্টেডিয়াম বাস্তবায়িত হলে স্থানীয় খেলোয়াড়রা আধুনিক সুযোগ-সুবিধার মধ্যে অনুশীলনের সুযোগ পাবেন এবং নতুন প্রতিভা বিকাশের ক্ষেত্র তৈরি হবে।”

তিনি আরও বলেন, “পটিয়ার শিক্ষা, স্বাস্থ্য ও ক্রীড়া খাতের উন্নয়নে ধারাবাহিকভাবে কাজ করা হচ্ছে। আগামী দিনেও এলাকার সার্বিক উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করছি।”

পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির আহ্বায়ক ফারহানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে পটিয়া থানার ওসি জিয়াউল হক, উপজেলার বিএনপির সাধারণ সম্পাদক খোরশেদ আলম, ক্রীড়া সংস্থার সদস্য সচিব মইনুল আলম ছোটন সহ মহানগর, জেলা, স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা, ক্রীড়া সংগঠক সহ ক্রীড়াপ্রেমীরা উপস্থিত ছিলেন।

দীর্ঘদিনের প্রত্যাশিত এ মিনি স্টেডিয়াম নির্মাণ সম্পন্ন হলে পটিয়ার তরুণ খেলোয়াড়দের জন্য আধুনিক প্রশিক্ষণ সুবিধা নিশ্চিত হবে। পাশাপাশি স্থানীয় ও আঞ্চলিক পর্যায়ের বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের সুযোগও বৃদ্ধি পাবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

পড়ুন: মধ্যপ্রাচ্য উত্তেজনায় আবারও বাড়ল তেলের দাম

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন