বিজ্ঞাপন

বেলকুচির কামারপাড়া বণিক সমিতি নির্বাচনে লাবলু খানের ইশতেহার ঘোষণা

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার কামারপাড়া চৌমহুনী বাজার বণিক সমিতির আসন্ন নির্বাচনে সভাপতি পদপ্রার্থী মতিয়ার রহমান লাবলু খান (চেয়ার মার্কা) তার নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন।

বিজ্ঞাপন

শুক্রবার (৫ জুন) সকালে কামারপাড়া চৌমহুনী বাজারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ ইশতেহার ঘোষণা করেন।

সংবাদ সম্মেলনে মতিয়ার রহমান লাবলু খান বলেন, তিনি বণিক সমিতির তালিকাভুক্ত ভোটার ও নিয়মিত সদস্য। প্রতিষ্ঠালগ্ন থেকেই সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। নিজের মেধা, শ্রম ও অভিজ্ঞতা দিয়ে সমিতিকে এগিয়ে নিতে কাজ করেছেন বলেও উল্লেখ করেন তিনি।

তিনি বলেন, আগামী ১৩ জুন অনুষ্ঠিতব্য বণিক সমিতির নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচিত হলে তাঁতসমৃদ্ধ এ অঞ্চলের ব্যবসায়ীদের উন্নয়নে বিভিন্ন কার্যকর উদ্যোগ গ্রহণ করবেন।
তার ঘোষিত ইশতেহারে রয়েছে— তাঁতি ব্যবসায়ীদের জন্য ব্যাংকের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে সহজ শর্তে ঋণের ব্যবস্থা, সদস্যদের ঝুঁকিভিত্তিক বীমার আওতায় আনা, ট্রেড লাইসেন্স ও ব্যবসায়িক কাগজপত্র হালনাগাদে সহায়তা এবং আইনি সহযোগিতা প্রদান।

এছাড়া বাজারের নিরাপত্তা জোরদারে নৈশ প্রহরী ও সিসি ক্যামেরা স্থাপন, পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন, প্রশাসনের সঙ্গে সমন্বয় বৃদ্ধি, ব্যবসায়ীদের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ ও সেমিনারের আয়োজনের কথাও উল্লেখ করেন তিনি।

ইশতেহারে আরও রয়েছে— পৌরসভার নিবন্ধিত ব্যবসায়ীদের পরিচয়পত্র প্রদান, প্রতিবছর ব্যবসায়ীদের জন্য আনন্দ ভ্রমণের আয়োজন, ব্যবসায়ীদের সন্তানদের শিক্ষা সহায়তা ও বৃত্তি চালু, যানজট নিরসনে প্রশাসনের সঙ্গে সমন্বিত পরিকল্পনা গ্রহণ এবং সমিতির সদস্যদের গচ্ছিত আমানতের শতভাগ নিরাপত্তা নিশ্চিত করার অঙ্গীকার।

সংবাদ সম্মেলনে এলাকার গণ্যমান্য ব্যক্তি, ভোটার ও বিভিন্ন গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

পড়ুন: ঈদ শেষে ঢাকামুখী জনস্রোত, যমুনা সেতু পশ্চিম প্রান্তে ৭ কি.মি যানজট

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন