বিজ্ঞাপন

সিরাজগঞ্জে আওয়ামী লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার

সিরাজগঞ্জ সদর উপজেলায় ২০২৪ সালের ৫ আগষ্ট পরবর্তিতে হত্যা ও বিস্ফোরক আইনে দায়ের হওয়া মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৪ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তাররা হলেন, জেলা মৎস্যজীবি লীগের যুগ্ন সাধারন সম্পাদক ও সয়দাবাদ ইউপির বাঐতারা গ্রামের মোয়াজ্জেম হোসেন মন্ডল, বাগবাটি ইউপির ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও ধলডোব গ্রামের ময়নুল হক, একই ওয়ার্ডের সহ-সভাপতি ও হরিনা গোপাল গ্রামের শুকুর মাহমুদ এবং পৌরসভার ৭নং ওয়ার্ড যুবলীগের সদস্য ও দত্তবাড়ি মহল্লার মো: রাব্বি।

শুক্রবার (৫ জুন) বিকেলে সদর থানার ওসি রাকিবুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে এই ৪জনকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার বিকেলে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

ওসি রাকিবুল আরো বলেন, গ্রেপ্তারদের মধ্যে মোয়াজ্জেম হোসেন মন্ডল ২০২৪ সালের ৪ আগষ্ট সিরাজগঞ্জ-২ আসনের অপসারিত এমপি আওয়ামী লীগ নেত্রী জান্নাত আরা হেনরীর বাসায় অগ্নিসংযোগ ও দুই ছাত্রকে পুড়িয়ে হত্যা মামলার এজাহারভুক্ত আসামী। বাকিরা ৫ আগষ্ট পরবর্তিতে দায়ের হওয়া একটি বিস্ফোরক মামলার আসামী।

বিজ্ঞাপন

পড়ুন : ঈদ শেষে ঢাকামুখী জনস্রোত, যমুনা সেতু পশ্চিম প্রান্তে ৭ কি.মি যানজট

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন