দিনাজপুর শহরের দীপ্তি ফাউন্ডেশন নামে একটি প্রতিষ্ঠানে ১৬ বছরের একটি মেয়ে চিরকুট লিখে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে, বিষয়টি রহস্যময় দেখা যাচ্ছে বলছেন এলাকাবাসী। দীপ্তি ফাউন্ডেশনের কাজ হচ্ছে অসহায় এতিম ছোট ছোট মেয়েদের লালন পালন করে লেখাপড়া করান।
শুক্রবার সকাল ৮টার পর দিনাজপুর শহরের নিমনগর বালুবাড়ী দীপ্তি ফাউন্ডেশন নামে একটি বিল্ডিং এর চতুর্থ তলায় রুপসা এরফে শিউলি নামে ১৬ বছরের একটি মেয়ে ফাউন্ডেশন ইস্টোর রুমে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন। আত্মহত্যার আগে তার নিজস্ব থাকার রুমে একটি চিরকুট লেখে রেখে যান। চিরকুটে লেখা রয়েছে (সরি আন্টি)।
দীপ্তী ফাউন্ডেশনের পরিচালক হান্না রায় বলেন, আজ শুক্রবার সকাল ৮টায় নাস্তা খাওয়ার জন্য সবাইকে ডাক দিলে শিউলি যখন নাস্তা খেতে আসেনি দেখন দীপ্তি ফাউন্ডেশনের রান্না যিনি করেন তিনি ডাক দিতে গেলে ফাউন্ডেশনের চতুর্থ তলায় ইস্টোর রুমে নিজের ওড়না পেঁচিয়ে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন, এই কথা আমাকে বললে আমি তখন ওই রুমে যায় দেখি যে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করা অবস্থায় দেখতে পাই। আমিতো তেখন এই বিষয়ে দেখার পর ইউএনও কোতোয়ালি থানা পুলিশ এবং প্রশাসনের যে সমস্ত কর্মকর্তা আছে তাদেরকে মুঠোফোনে জানাই। কোতোয়ালি থানা পুলিশ দীপ্তি ফাউন্ডেশনে ঘটনাস্থলে এসে মৃতদেহ সিলিং ফ্যানের সঙ্গে থাকা অবস্থায় নামিয়ে সুরাতাল করে ময়না তদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠিয়ে দেন।
তবে নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় বালুবাড়ির কিছু কয়েকজন মহিলা অভিযোগ করে বলেন, দীপ্তি নামে এই প্রতিষ্ঠানটি শুধু ব্যবসা করার জন্য এখানে এসেছেন। এখান থেকে ছোট ছোট মেয়ে বাচ্চাদেরকে নিয়ে এসে বড় করার পর বিক্রি করে দেওয়া হয়। তবে এলাকাবাসীর অভিযোগ ১৬ বছরের একটি মেয়ে কিভাবে একই ফ্লাটে এতগুলো লোক থাকতে সে আত্মহত্যা করে। এলাকাবাসী আরো বলেন, একটি ১৬ বছরের মেয়ে চিরকুটে এইভাবে লিখে আত্মহত্যা করা মানে রহস্যময়।
দিনাজপুর কতোয়ালী থানার এসআই আব্দুর রাজ্জাক বলেন, আমাদের কাছে একটি ফোন আসে। ফোন পাওয়ার মাত্রই ঘটনাস্থলে গিয়ে দীপ্তি ফাউন্ডেশন নামে চতুর্থ তলায় শিউলি উরফে রুপসাকে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে মৃত অবস্থায় ঝুলে থাকতে দেখা যায়। পরবর্তীতে মৃতদেহটি নামিয়ে ময়না তদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ মর্গে পাঠিয়েছি। আমরা একটি চিরকুট পেয়েছি যাতে লেখা রয়েছে (সরি আন্টি)।
পড়ুন : ঈদ শেষে ঢাকামুখী জনস্রোত, যমুনা সেতু পশ্চিম প্রান্তে ৭ কি.মি যানজট


